1. dailyainerkantho@gmail.com : admin :
বর্তমান সরকারের কার্যক্রমে গ্রাম পুলিশের সাহসী ভূমিকা রাখতে হবে: কমান্ডার এম এম লাল মিয়া - dailyainerkantho
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ১০:৩০|

বর্তমান সরকারের কার্যক্রমে গ্রাম পুলিশের সাহসী ভূমিকা রাখতে হবে: কমান্ডার এম এম লাল মিয়া

সাইফুল আলম সরকার
  • Update Time : শনিবার, এপ্রিল ৪, ২০২৬,
  • 215 Time View

 

বর্তমান সরকারের কার্যক্রমে গ্রাম পুলিশের সাহসী ভূমিকা রাখতে হবে: কমান্ডার এম এম লাল মিয়া

মো: সাইফুল আলম সরকার, ঢাকা:   বাংলাদেশ গ্রাম পুলিশ দেশের প্রত্যন্ত অঞ্চল সহ নানা জায়গায় দেশের বিভিন্ন সার্ভিসে প্রত্যক্ষ ভূমিকা পালন করে আসছেন। অতীতেও দেশের সেবায় তারা নানামুখী কর্মকাণ্ডে প্রশংসা কুড়িয়েছেন। বর্তমান সরকারের কার্যক্রমে গ্রাম পুলিশের সাহসী ভূমিকা রাখতে হবে মন্তব্য করেছেন বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি কমান্ডার এম এম লাল মিয়া।

আজ ০৪/০৪/২০২৬ইং তারিখ সকাল ১১ঘটিকায় সেগুনবাগিচার বাংলাদেশ শিশু কল্যান পরিষদে বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি ও আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থার যৌথ উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও বর্তমান সরকারের কার্যক্রমের সহযোগীতায় আমাদের করনীয় শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিছেন বিএনপি চেয়ারম্যানের মাননীয় উপদেষ্টা ও সাবেক এমপি জনাব নাজিম উদ্দিন আলম।

উক্ত সভায় সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থার ধর্ম বিষয়ক উপদেষ্টা ও টঙ্গী বিশ্ব ইজতেমার আয়োজক আলহাজ্ব মনির হোসেন। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদান কারী সংস্থার চেয়ারম্যান জনাব কাজী মাহমুদুল হাসান, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থার মহাসচিব মইনুর রশীদ চৌধুরী, সম্মানীত আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম পুলিশ এসোসিয়শনের সভাপতি কমান্ডার এম এম লাল মিয়া। এছাড়া ও উপস্থিত ছিলেন গ্রাম পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক পারুল আক্তার সহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও জেলা উপজেলার নেতৃবৃন্দ।

বক্তরা গ্রাম পুলিশের কার্যক্রম সম্প্রসারণের কথা বলেন এবং বর্তমান সরকারের কার্যক্রমে তাদের কি কি করনীয় সেই বিষয়ে আলোচনা করেন। সব জেলা এবং উপজেলায় কাঁধে কাঁধ মিলিয়ে সব গ্রাম পুলিশকে একসাথে কাজ করতে হবে। সব শেষে সাবেক মরহুম প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com