1. dailyainerkantho@gmail.com : admin :
তেঁতুলিয়ায় বাবার স্মরণে সাইফুল প্রযুক্তি নার্সারীর গাছের চারা বিতরন - dailyainerkantho
২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| সকাল ৯:২২|
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ট্রাকচালক আটক অপপ্রচারের প্রতিবাদে তেঁতুলিয়া দেবনগর ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী ও খাদ্যবান্ধব ডিলারের সংবাদ সম্মেলন ঠাকুরগাঁও-১ আসনে ভোটের প্রস্তুতি সম্পন্ন, কেন্দ্রে যাচ্ছে ব্যালট ও সরঞ্জাম তাহেরপুরে পুকুর খননের সংবাদ প্রকাশের পরে উপজেলা প্রশাসনের অভিযান, ১জনের কারাদন্ড  আদমদীঘিতে মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের অনুদানের চেক বিতরণ বগুড়ায় ধর্ষণচেষ্টার দায়ে দুজনের সশ্রম কারাদণ্ড সান্তাহারে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আলমডাঙ্গার সাবেক ওসি বিপ্লব কুমার নাথ বরিশাল থেকে গ্রেপ্তার, মাগুরায় প্রেরণ রাণীশংকৈলের ভাওলারহাটে ট্রাক থেকে ৬৫০০ পিস ইয়াবা উদ্ধার, চালক আটক। তেলিয়াপাড়া চা বাগানে পুলিশের অভিযান, ১০৪ পিস মাদক ‘স্কুপ’ উদ্ধার

তেঁতুলিয়ায় বাবার স্মরণে সাইফুল প্রযুক্তি নার্সারীর গাছের চারা বিতরন

খাদেমুল ইসলাম
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬,
  • 69 Time View

 

তেঁতুলিয়ায় বাবার স্মরণে সাইফুল
প্রযুক্তি নার্সারীর গাছের চারা বিতরন
খাদেমুল ইসলাম

পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রয়াত হুসেন আলী বাবার স্মৃতিকে ধরে রাখতে শিক্ষার্থীদের মাঝে ৬৫০ টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিনামূল্যে বিতরণ করেছেন সাইফুল প্রযুক্তি নার্সারীর মালিক সাইফুল ইসলাম। প্রকৃতি এবং পরিবেশের ভারসাম্য সুরক্ষায় শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তেঁতুলিয়া উপজেলার ছোট দলুয়াগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে
সাইফুল প্রযুক্তি নার্সারির উদ্যোগে এ চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নার্সারিটির প্রতিষ্ঠাতা মরহুম হোসেন আলীর স্মরণে তার ছেলে এ উদ্যোগ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন। সম্মানীত বিশেষ অতিথি তেঁতুলিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সীমান্ত কুমার বসাক।
সভায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শালবাহান ছোট দলুয়াগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. সুলতানা পারভীন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। পাশাপাশি গাছের চারা রোপণ ও নিয়মিত পরিচর্যার বিষয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়।

আয়োজকরা জানান, প্রয়াত বাবার স্মৃতিকে শুধু আনুষ্ঠানিকভাবে স্মরণ না করে তার নামে পরিবেশের জন্য কিছু করার চিন্তা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়ে তাদের নিজ বাড়ি ও আশপাশের এলাকায় বৃক্ষ রোপণের আহ্বান জানানো হয়েছে।

বক্তারা বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় সম্পৃক্ত করা প্রয়োজন।

তারা আরও বলেন, ব্যক্তিগত উদ্যোগে এমন কার্যক্রম সমাজের অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করবে। বিশেষ করে বাবাকে স্মরণ করার এমন উদ্যোগ পরিবেশ রক্ষার পাশাপাশি সামাজিকভাবেও ইতিবাচক ভূমিকা রাখবে।

সাইফুল ইসলাম বলেন, আমার বাবাও মরহুম প্রকৃতি পাগল হোসেন আলী প্রতিবছর গাছের চারা বিতরণ করতেন মানুষের মাঝে, বাবা মারা যাওয়ার পর থেকে আমি প্রতিবছর শিক্ষার্থীদের মাঝে এই গাছের চারা দিয়ে আসছি, আমি যতদিন বেঁচে আছি চেস্টা করবো এই কার্যক্রম অব্যাহত রাখার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com