1. dailyainerkantho@gmail.com : admin :
বিশ্বম্ভরপুরে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত - dailyainerkantho
২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| সন্ধ্যা ৭:৫৭|
শিরোনামঃ
ধর্মপাশায় বিএনপির সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ সান্তাহারে মিলারের বিরুদ্ধে খাড়ির পাড় দখল ও জমিতে আবর্জনা ফেলার অভিযোগ ইবির শাহ আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটি’র সভাপতি মিনহাজ, সম্পাদক তারেক ইবির আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটির প্রীতি বিতর্ক, নবীনবরণ ও প্রবীণ বিদায় ইবি সায়েন্স ক্লাবের উদ্যোগে ল্যাবরেটরি ও অগ্নিনিরাপত্তা বিষয়ক কর্মশালা অপ্রিতম, মরিয়ম খাতুন, শিপ্রা রানী ও গণপতি চক্রবর্তী হত্যাকান্ড সহ সহিংস অপরাধের সাথে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে শাহারপাড়ায় মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগের সরকারি দপ্তরসমূহে ‘শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতকরণে’ মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আশরাফুল আহমদের জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন। বিশ্বম্ভরপুরে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

বিশ্বম্ভরপুরে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

সাইফ উল্ল্যাহ
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬,
  • 18 Time View

 

বিশ্বম্ভরপুরে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’—এই প্রত্যয়ে সুনামগঞ্জের দিরাইয়ে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয়েছে। প্রতি বছরের ধারাবাহিকতায় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিশ্বম্ভরপেুর উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এ কর্মসূচির আয়োজন করে। এ উপলক্ষে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিশ্বম্ভরপুর পিএফজির পসি িএম্বাসেডর আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং পিএফজি সমন্বয়কারী ফুল মালা ও ইয়থের সামছুল কবির এর যৌথ সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা।

কুদরত পাশা বলেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস) প্রকল্প শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ হিসেবে কাজ করছে। বহুদলীয় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে গঠিত ইন্টারফেইথ পিস প্ল্যাটফর্মের মাধ্যমে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সম্প্রীতি সমাবেশ, সম্প্রীতি অলিম্পিয়াড, সাংস্কৃতিক অনুষ্ঠান, মানববন্ধন, বিতর্ক প্রতিযোগিতা ও নাটিকা মঞ্চায়নের মতো বিভিন্ন পিস ইভেন্টের মাধ্যমে সমাজে সহনশীলতা, গণতান্ত্রিক মূল্যবোধ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে।

সভায় আরও বক্তব্য দেন পিস এম্বাসেডর সিরাজ খন্দকার, স্বপ্না আক্তার, পিএফজি সদস্য ফুল মিয়া, মিজানুর রহমান, জুবায়ের আহমদ জুলহাস, আজিজা খাতুন, মিনাজ পারভীন, আব্দুস সামাদ, হোসাইন আহমদ, অর্চনা দেবী, ঊর্মিলা, ইয়থের সুইটি পাল, সাগর দেবনাথ প্রমূখ।

বক্তারা বলেন, শান্তি প্রতিষ্ঠায় রাজনৈতিক মতপার্থক্য ও সামাজিক বিভাজনের ঊর্ধ্বে উঠে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সংলাপের পরিবেশ তৈরি করা প্রয়োজন। তারা সহিংসতা, গুজব, অপতথ্য ও ঘৃণাত্মক বক্তব্য প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।##

সাইফ উল্লাহ
মোবা: ০১৭১২৪৫১৪৪৬
তারিখ: ২২/৯/২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com