1. dailyainerkantho@gmail.com : admin :
হরিপুরে গোসল করতে নেমেছিল রকি, ফিরল নিথর দেহ - dailyainerkantho
৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| রাত ৩:৫৫|
শিরোনামঃ
জাতীয় পথশিশু দিবস ও ডেঙ্গু সচেতনতায় সিআরসির আলোচনা সভা যুব জমিয়ত সভাপতির সঙ্গে ছাত্র জমিয়তের মতবিনিময় অনুষ্ঠিত হিট প্রজেক্টের আওতায় ইবিতে ‘সুপার রেজোলিউশন মাইক্রোস্কোপ’ প্রশিক্ষণ সমমনা ইসলামী দলগুলোর সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রস্তুত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ তেঁতুলিয়ায় নোঙর রিভার ক্যাম্প শুভ উদ্বোধন ধর্মপাশায় সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বী- বার্ষিক সম্মেলন সভাপতি আবু তাহের সোনা, সাধারণ সম্পাদক ওয়াহিদুল, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান বিদ্যুৎ-গ্যাস-জ্বালানি সংকট নিরসনসহ ১০ দফা প্রস্তাব জমিয়তের শুরা অধিবেশনে কবি মিঠুন কুমার ঘোষকে সাহিত্য সম্মাননা ‘হাম ও ডেঙ্গুঃ জনস্বাস্থ্য সুরক্ষায় নগর পরিকল্পনার ভূমিকা’ শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নিজের বাড়িতেই আজ পরবাসীর মতো জীবন কাটাতে হচ্ছে- তেজস্বী তুরিন

হরিপুরে গোসল করতে নেমেছিল রকি, ফিরল নিথর দেহ

হাসিনুজ্জামান মিন্টু
  • Update Time : শুক্রবার, অক্টোবর ২, ২০২৬,
  • 16 Time View

 

হরিপুরে গোসল করতে নেমেছিল রকি, ফিরল নিথর দেহ

হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁও প্রতিনিধি:

নাগর নদীর পানিতে গোসল করতে নেমেছিল ১৬ বছরের কিশোর রকি। কিছুক্ষণ পরই হঠাৎ পানিতে তলিয়ে যায় সে। অনেক খোঁজাখুঁজির পর নদী থেকে উদ্ধার করা হয় রকিকে। তবে ততক্ষণে নিভে গেছে তার প্রাণ।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার নাগর নদীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মো. রকি উপজেলার ৪ নম্বর ডাঙ্গিপাড়া ইউনিয়নের শীতলপুর গ্রামের মো. দুলাল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে নাগর নদীতে গোসল করতে নামে রকি। কিছুক্ষণ পর তাকে পানিতে দেখা না গেলে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নদী থেকে তাকে উদ্ধার করা হয়। পরে নিশ্চিত হওয়া যায়, রকি আর বেঁচে নেই।

কিশোর রকির আকস্মিক মৃত্যুতে শীতলপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। একটি স্বাভাবিক দুপুর মুহূর্তেই পরিণত হয়েছে পরিবারের জন্য শোকাবহ দিনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com