1. dailyainerkantho@gmail.com : admin :
কবি মিঠুন কুমার ঘোষকে সাহিত্য সম্মাননা - dailyainerkantho
৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| দুপুর ১২:০১|
শিরোনামঃ
রাণীশংকৈলে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক, মোটরসাইকেল জব্দ প্রাইম ফাইন্যান্স অবসায়নের দাবি আমানতকারীদের, বাংলাদেশ ব্যাংকের শর্ত পূরণ হয়নি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সম্পত্তি দখলের অভিযোগ সংবাদ সম্মেলন তিতাসে সর্বোচ্চ নম্বরের পর এবার বোর্ড বৃত্তির তালিকায় দিয়া দেবনাথ দাবি না মানলে ১১ অক্টোবর থেকে কঠোর কর্মসূচির ঘোষণা গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের দুবাই, মধ্যপ্রাচ্য, মিশর ও সুয়েজ ক্যানেল অঞ্চলের বাংলাদেশের নাবিকদের ভিসা সমস্যার সমাধানে দ্রুত কূটনৈতিক পদক্ষেপের দাবিতে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধে ইবির শহীদ আনাস হল প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান ‎চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন। ইবিস্থ বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি ডেঙ্গু প্রতিরোধে ইবিতে সচেতনতামূলক র‍্যালি ও অভিযান

কবি মিঠুন কুমার ঘোষকে সাহিত্য সম্মাননা

মশিউর রহমান
  • Update Time : শনিবার, অক্টোবর ৩, ২০২৬,
  • 23 Time View

 

কবি মিঠুন কুমার ঘোষকে সাহিত্য সম্মাননা

মশিউর রহমান রাজশাহী ব্যুরো:
বাংলা ভাষা ও সাহিত্যের সমৃদ্ধি সাধনে অনন্য ও নিরলস অবদানের স্বীকৃতিস্বরূপ কবি মিঠুন কুমার ঘোষকে ‘সাহিত্য সম্মাননা-২০২৬’ প্রদান করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) রাজশাহীর পুঠিয়া উপজেলার মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়। রাজশাহী সাংবাদিক সমাজের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুঠিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবু জাফর আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পচামাড়িয়া ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল মো. হাবিবুর রহমান এবং সম্মানিত অতিথি ছিলেন সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ ফারুক হোসেন। এতে সভাপতিত্ব করেন সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. মাহবুব আলম।

সম্মাননা অনুষ্ঠানে জানানো হয়, কবি মিঠুন কুমার ঘোষের লেখা কবিতা আগামী ২০২৭ সালের অমর একুশে বইমেলায় প্রকাশিতব্য একাধিক গ্রন্থে স্থান পাচ্ছে। নির্বাচিত ১০০ কবির ১০০টি কবিতা নিয়ে প্রকাশিতব্য ‘কাব্যের ভাবনা’ গ্রন্থে তার কবিতা থাকছে। গ্রন্থটি প্রকাশ করছে দ্বিপ্রান্তিক প্রকাশনী।

এ ছাড়া নির্বাচিত ১২ জন কবির ১০টি করে কবিতা নিয়ে প্রকাশিতব্য যৌথ কাব্যগ্রন্থ ‘যে কথা বলা হয়নি’-তেও তার কবিতা স্থান পাচ্ছে। বইটি যৌথভাবে প্রকাশ করবে দ্বিপ্রান্তিক প্রকাশনী ও নব সাহিত্য প্রকাশনী। পাশাপাশি ‘কবির কণ্ঠে বাংলাদেশ’ নামে আরেকটি গ্রন্থেও তার একটি কবিতা প্রকাশিত হচ্ছে। গ্রন্থটি প্রকাশ করছে নব সাহিত্য প্রকাশনী।

প্রকাশিতব্য সবগুলো গ্রন্থই রকমারি ডটকমের স্টলে পাওয়া যাবে বলে জানান কবি মিঠুন কুমার ঘোষ।

তিনি আরও জানান, পশ্চিমবঙ্গের অনলাইন সাহিত্য পত্রিকা ‘কাব্যকুঞ্জ’, বাংলাদেশের অনলাইন সাহিত্য পত্রিকা ‘তুলোট’ এবং আন্তর্জাতিক অনলাইন সাহিত্য পত্রিকা ‘দ্য প্যারিস মেইল’-এ নিয়মিত তার কবিতা প্রকাশিত হচ্ছে। এ ছাড়া ‘দৈনিক আমাদের রাজশাহী’ পত্রিকাতেও নিয়মিত তার লেখা কবিতা প্রকাশিত হচ্ছে।

অনুষ্ঠানে বক্তারা কবি মিঠুন কুমার ঘোষের সাহিত্যচর্চার প্রশংসা করে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করতে তার লেখালেখি অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com