1. dailyainerkantho@gmail.com : admin :
হিট প্রজেক্টের আওতায় ইবিতে ‘সুপার রেজোলিউশন মাইক্রোস্কোপ’ প্রশিক্ষণ - dailyainerkantho
৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| দুপুর ১২:০০|
শিরোনামঃ
রাণীশংকৈলে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক, মোটরসাইকেল জব্দ প্রাইম ফাইন্যান্স অবসায়নের দাবি আমানতকারীদের, বাংলাদেশ ব্যাংকের শর্ত পূরণ হয়নি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সম্পত্তি দখলের অভিযোগ সংবাদ সম্মেলন তিতাসে সর্বোচ্চ নম্বরের পর এবার বোর্ড বৃত্তির তালিকায় দিয়া দেবনাথ দাবি না মানলে ১১ অক্টোবর থেকে কঠোর কর্মসূচির ঘোষণা গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের দুবাই, মধ্যপ্রাচ্য, মিশর ও সুয়েজ ক্যানেল অঞ্চলের বাংলাদেশের নাবিকদের ভিসা সমস্যার সমাধানে দ্রুত কূটনৈতিক পদক্ষেপের দাবিতে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধে ইবির শহীদ আনাস হল প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান ‎চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন। ইবিস্থ বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি ডেঙ্গু প্রতিরোধে ইবিতে সচেতনতামূলক র‍্যালি ও অভিযান

হিট প্রজেক্টের আওতায় ইবিতে ‘সুপার রেজোলিউশন মাইক্রোস্কোপ’ প্রশিক্ষণ

ইবি প্রতিনিধি
  • Update Time : শনিবার, অক্টোবর ৩, ২০২৬,
  • 22 Time View

 

হিট প্রজেক্টের আওতায় ইবিতে ‘সুপার রেজোলিউশন মাইক্রোস্কোপ’ প্রশিক্ষণ

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এবং হিট প্রজেক্টের আওতাধীন তিন দিনব্যাপী ‘সুপার রেজোলিউশন মাইক্রোস্কোপ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান একাডেমিক ভবনের ৩৪৪ নং রুমে এ অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। আগামী ৫ অক্টোবর পর্যন্ত চলবে এই কর্মশালা।

প্রশিক্ষণ কর্মশালায় ইবির বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আহসান, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তোজাম্মেল ইসলাম। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন লেইকা মাইক্রোসিস্টেমসের ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের অ্যাডভান্সড অ্যাপ্লিকেশন সাপোর্ট কর্মকর্তা ড. মনোজ মান্না। তিনি স্লাইড প্রদর্শনীর মাধ্যমে মাইক্রোস্কোপের বিভিন্ন কাজ তুলে ধরেন।

ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আমাদের কেন্দ্রীয় ল্যাবরেটরিতে কনফোকাল লেজার স্ক্যানিং মাইক্রোস্কোপ আছে। যেটা আমার বিভিন্ন কলিগ ও গবেষকরা ব্যবহার করতেছে। আমার ল্যাবে কয়েকটি ভালো ভালো মাইক্রোস্কোপ আছে যেগুলো প্রতিনিয়ত ব্যবহৃত হচ্ছে এবং এগুলো খুবই ভালো মানের। আমরা যদি এগুলো ব্যবহার করে ভালো কিছু না করতে পারি তাহলে এটা আমাদের ব্যর্থতা।’

গবেষকদের উৎসাহিত করে তিনি বলেন, ‘সমাজ বা বিজ্ঞানের কল্যাণে আসে এমন যদি আপনার কোন আইডিয়া থাকে কিন্তু অর্থ না থাকে তাহলে আপনি আমাদের সাথে কোলাবোরেশন করে কাজ করেন।পাশাপাশি আপনার যদি অর্থ থাকে তাহলে আপনি আমাদের থেকে টেকনিক্যাল সাপোর্ট নিতে পারেন।’

উল্লেখ্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বাস্তবায়নাধীন Higher Education Acceleration and Transformation (HEAT) প্রকল্পের অধীন SP:13659, Window:3a উপ-প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে SPM, HEAT Sub-Project-এর ‘Discovery of Drug Against Cancer through the Regulation of Autophagy’ প্রকল্পের আওতায় প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com