
ইবিস্থ রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত
ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়ণরত রাজবাড়ী জেলার শিক্ষার্থীদের সংগঠন “রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ সমিতি” এর বার্ষিক নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনের ১০২ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতার পরে মনোগ্য সংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
সংগঠনটির সভাপতি মো. মাহদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো. ফারুকুজ্জামান খান, উপদেষ্টা অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তফা আরীফ, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সুধাংশু কুমার বিশ্বাস ও উপ-রেজিস্ট্রার মো. ইব্রাহিম খলিল।
এছাড়া সংগঠনটি অন্যান্য সদস্য ও রাজবাড়ী জেলার অধ্যয়নরত শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সমিতির সভাপতি মো. মাহদী হাসান বলেন, ‘রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ সমিতি শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্বের একটি জায়গা। আমরা চাই, রাজবাড়ী থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসা প্রতিটি শিক্ষার্থী যেন এই সংগঠনকে নিজের আপন জায়গা মনে করে এবং প্রয়োজনে একে অপরের পাশে দাঁড়ায়।’
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো: ফারুকুজ্জামান খান শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তেমরা যেন তাদের শিকড় না ভুলে যেও না এবং তাদের শিক্ষাপ্রতিষ্ঠান ইবির স্বার্থে সর্বদা নিয়োজিত থাকবা।