1. dailyainerkantho@gmail.com : admin :
বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জোবায়ের গ্রেপ্তার, কারাগারে প্রেরণ - dailyainerkantho
১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| রাত ৪:০৪|
শিরোনামঃ
অন্তর্বর্তী সরকার অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করেনি : বগুড়ায় প্রতিমন্ত্রী ইশরাক বগুড়ায় বিশ্ব নদী দিবসের মানববন্ধন : করতোয়া নদীর দখল প্রতিরোধে একাট্টা পরিবেশ আন্দোলন স্তন ক্যান্সার সচেতনতার মাস উপলক্ষে ইবিতে র‍্যালী ও আলোচনা সভা বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ইবিতে বিশেষ সেমিনার রাণীশংকৈলে যুবকের মরদেহ উদ্ধার রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী অত্যাধুনিক হাসপাতাল হিসেবে গড়ে তোলার আশ্বাস ১০ হাজার অসহায় পরিবারের আর্তনাদ ও কান্নার গল্প সরকারের শুনা প্রয়োজন- মো: মনজুর আলম লাকসামে চার উপজেলার ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ধর্মপাশায় নিখোঁজের তিনদিন পরে কাজলের ঝুলন্ত মরদেহ উদ্ধার। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ডিআরডিএফ’র নতুন উদ্যোগ ‘মনোকথা কেয়ার কার্ড’ এর উদ্বোধন

বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জোবায়ের গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

ছামিউল ইসলাম আরিফ
  • Update Time : শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬,
  • 14 Time View

 

বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জোবায়ের গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে বিয়ের প্রলোভনে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ইফতিয়ার আহমেদ জোবায়ের (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, হাকিমপুর উপজেলার এক তরুণীর সঙ্গে প্রায় ছয় মাস ধরে ইফতিয়ার আহমেদ জোবায়েরের প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে ইফতিয়ার আহমেদ জোবায়ের তরুণীকে তার পরিবারের সম্মতির কথা জানায় এবং বিয়ের প্রস্তুতির আশ্বাস দেয়।

অভিযোগে বলা হয়, গত ৫ অক্টোবর বিকেলে ইফতিয়ার আহমেদ জোবায়ের তার বাবা-মাকে সঙ্গে নিয়ে তরুণীকে ফুলবাড়ী উপজেলার রাজারামপুর চৌধুরীপাড়া এলাকায় তাদের বাড়িতে নিয়ে যায়। সেখানে রাতযাপনের সময় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ইফতিয়ার আহমেদ জোবায়ের জোরপূর্বক তরুণীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরদিন সকালে ভুক্তভোগী বিষয়টি ইফতিয়ার আহমেদ জোবায়েরের বাবা-মাকে জানালে তারা দ্রুত বিয়ের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন। পরে ইফতিয়ার আহমেদ জোবায়ের তরুণীকে তার বাড়িতে পৌঁছে দিলেও পরবর্তীতে বিয়ে করতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, গত ৬ অক্টোবর ইফতিয়ার আহমেদ জোবায়ের তরুণীকে জানিয়ে দেন যে তিনি তাকে বিয়ে করবেন না। এ বিষয়ে প্রশ্ন করলে তিনি ভুক্তভোগীকে ভয়ভীতি ও হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে অভিযুক্তের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে তারাও বিয়ে দিতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

এ ঘটনায় ভুক্তভোগী তরুণী ফুলবাড়ী থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ইফতিয়ার আহমেদ জোবায়েরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম জানান, ইফতিয়ার আহমেদ জোবায়ের এর বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে বৃহস্পতিবার তাকে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

ছামিউল ইসলাম আরিফ
হিলি,দিনাজপুর
০১৯২৭১৯০৩৫৫
০৯.১০.২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com