1. dailyainerkantho@gmail.com : admin :
১০ হাজার অসহায় পরিবারের আর্তনাদ ও কান্নার গল্প সরকারের শুনা প্রয়োজন- মো: মনজুর আলম - dailyainerkantho
১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| রাত ১:৪৮|
শিরোনামঃ
অন্তর্বর্তী সরকার অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করেনি : বগুড়ায় প্রতিমন্ত্রী ইশরাক বগুড়ায় বিশ্ব নদী দিবসের মানববন্ধন : করতোয়া নদীর দখল প্রতিরোধে একাট্টা পরিবেশ আন্দোলন স্তন ক্যান্সার সচেতনতার মাস উপলক্ষে ইবিতে র‍্যালী ও আলোচনা সভা বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ইবিতে বিশেষ সেমিনার রাণীশংকৈলে যুবকের মরদেহ উদ্ধার রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী অত্যাধুনিক হাসপাতাল হিসেবে গড়ে তোলার আশ্বাস ১০ হাজার অসহায় পরিবারের আর্তনাদ ও কান্নার গল্প সরকারের শুনা প্রয়োজন- মো: মনজুর আলম লাকসামে চার উপজেলার ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ধর্মপাশায় নিখোঁজের তিনদিন পরে কাজলের ঝুলন্ত মরদেহ উদ্ধার। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ডিআরডিএফ’র নতুন উদ্যোগ ‘মনোকথা কেয়ার কার্ড’ এর উদ্বোধন

১০ হাজার অসহায় পরিবারের আর্তনাদ ও কান্নার গল্প সরকারের শুনা প্রয়োজন- মো: মনজুর আলম

মো সাইফুল আলম সরকার
  • Update Time : শনিবার, অক্টোবর ১০, ২০২৬,
  • 13 Time View

 

১০ হাজার অসহায় পরিবারের আর্তনাদ ও কান্নার গল্প সরকারের শুনা প্রয়োজন- মো: মনজুর আলম

মো: সাইফুল আলম সরকার, ঢাকা: পূর্বাচল বেস্টওয়ে সিটির নামে ১০ হাজার পরিবারের প্রায় ১৬০০ কোটি টাকা আত্মসাৎ কারী Best way group এর চেয়ারম্যান মিজানুর রহমান এবং সহযোগীদের বিচার, জরুরি প্রতিকার, অবিলম্বে প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়ন, ক্ষতিপূরণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন করেন পূর্বাচল বেস্টওয়ে সিটি প্লট ওনার্স সোসাইটি এবং ভুক্তভোগী প্লট ওনার্সগন।

আজ শনিবার ১০ই অক্টোবর ২০২৬ সকাল ১১ টায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে (ক্র্যাব) পূর্বাচল বেস্টওয়ে সিটি প্লট ওনার্স সোসাইটি এর নেতৃবৃন্দ এবং ভুক্তভোগী প্লট ওনার্সগন উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্য পাঠ করে বক্তারা বলেন, আজ আমরা এখানে অসহায় পরিবার গুলো এক মানবিক দাবি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা এসেছি ১০ হাজার অসহায় পরিবারের আর্তনাদ ও কান্নার গল্প শুনাতে, যারা জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে একটি প্লটের স্বপ্ন দেখেছিল, কিন্তু আজ সর্বশান্ত। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসী, প্রশাসন ও সরকারের সর্বোচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করছি এবং সাহায্য প্রত্যাশা করছি।

আমরা দেশ বিদেশে অবস্থানকারী প্রায় ১০০০০ হাজার ভুক্তভোগী পরিবার কিভাবে মিজানুর রহমান গং এর কাছে প্রতারিত হয়েছি তার কিছু খন্ড চিত্র নিম্নে তুলে ধরছি
১. প্রতারণার চিত্র (অভিযোগ অনুযায়ী):
২০০৭ সাল থেকে পূর্বাচল বেস্টওয়ে সিটি নামক আবাসন প্রকল্পের নামে চেয়ারম্যান মিজানুর রহমান গং চটকদার বিজ্ঞাপন ও মিথ্যা আশ্বাসে দেশের সাধারণ কৃষক, প্রবাসী, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, বিচারপতি, পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্য, পেনশনভোগী বৃদ্ধ
এবং এতিম সহ প্রায় ১০ হাজার পরিবারের কাছ থেকে প্লট বরাদ্দের নামে প্রায় ১৫০০ কোটি টাকা এবং রাস্তা, বিদ্যুৎ, সুয়ারেজ ডেভেলপমেন্টের নামে আরও শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে। দীর্ঘ ১৮ বছরেও একটি প্লটও বুঝিয়ে দেওয়া হয়নি।

২. হয়রানি ও ভয়-ভীতি: যখনই ভুক্তভোগীরা তাদের প্লট বা জমাকৃত টাকা ফেরত চাইতে গিয়েছেন, তখনই তাদের বিরুদ্ধে উল্টো মিথ্যা মামলা, হামলা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে গুরুতর অভিযোগ রয়েছে। এই ভয়ে অনেকেই মুখ খুলতে সাহস পান না।
আপনাদের লেখনীর মাধ্যমে আমরা দেশবাসী, মাননীয় প্রধান মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী এবং দুদক চেয়ারম্যানে সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। পাশা পাশি আপনাদের নিকট সবিনয় অনুরোধ করছি মিজানুর রহমান গংদের অপকর্মের চিত্র তুলে ধরার জন্য অনুসন্ধানী প্রতিবেদন তৈরী করে ভয়ংকর প্রতারণা ও অপরাধের চিত্র দেশবাসির কাছে তুলে ধরার জন্য।
আমরা বিশ্বাস করি, আপনাদের সহযোগিতা ও লিখনির মাধ্যমে দেশবাসীসহ প্রশাসনের সকল স্তরে এই ভয়ংকর প্রতারনার খবর পৌছানো সম্ভব হবে, প্রশাসনের ঘুম ভাঙ্গবে এবং অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের মধ্য দিয়ে আমাদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব হবে এবং ১০ হাজার পরিবার তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com