1. dailyainerkantho@gmail.com : admin :
রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা, ২ বাংলাদেশী নিহত, আহত সাআস সম্পাদকসহ অনেক ওমরাযাত্রী - dailyainerkantho
১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| রাত ১১:১১|
শিরোনামঃ
আদমদীঘিতে বর্জ্য পরিশোধনাগার ছাড়াই চালকল পরিচালনা, সংবাদ প্রকাশের পর তদন্তে মিলল সত্যতা মাদরাসা শিক্ষার স্বকীয়তা বিনষ্টের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান বিএমএর রাজধানীতে বিএনপি নামধারী নেতার হাত থেকে জীবন ও ভূমি রক্ষা পেতে সংবাদ সম্মেলন রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা, ২ বাংলাদেশী নিহত, আহত সাআস সম্পাদকসহ অনেক ওমরাযাত্রী অন্তর্বর্তী সরকার অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করেনি : বগুড়ায় প্রতিমন্ত্রী ইশরাক বগুড়ায় বিশ্ব নদী দিবসের মানববন্ধন : করতোয়া নদীর দখল প্রতিরোধে একাট্টা পরিবেশ আন্দোলন স্তন ক্যান্সার সচেতনতার মাস উপলক্ষে ইবিতে র‍্যালী ও আলোচনা সভা বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ইবিতে বিশেষ সেমিনার রাণীশংকৈলে যুবকের মরদেহ উদ্ধার রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী অত্যাধুনিক হাসপাতাল হিসেবে গড়ে তোলার আশ্বাস

রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা, ২ বাংলাদেশী নিহত, আহত সাআস সম্পাদকসহ অনেক ওমরাযাত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, অক্টোবর ১১, ২০২৬,
  • 19 Time View

 

রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা, ২ বাংলাদেশী
নিহত, আহত সাআস সম্পাদকসহ অনেক ওমরাযাত্রী

: রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণে ২ বাংলাদেশীর মৃত্যু হয়েছে, হতাহত হয়েছেন অনেকে। গুরুতর আহত হয়েছেন সাধারণ আলেম সমাজের সহ অর্থসম্পাদক হামীম রিয়াজ মানসুর।

এখনো ১১ জন নিখোঁজ আছেন। সংশ্লিষ্টরা ধারণা করছেন হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। হামলার শিকার হয়েছে কামরাঙ্গিরচরের জামিয়া রবিউল উলূমের শিক্ষকদের ৪১ জনের একটি ওমরার গ্রুপ।

আল্লাহর ঘর পবিত্র কাবা শরিফ জিয়ারতে যাওয়া ওমরাহ যাত্রী এবং প্রবাসী মুসলিম ভাইদের নিরাপত্তা আজ চরম হুমকির মুখে, সাধারণ আলেম সমাজ এই কাপুরুষোচিত হামলার ঘটনায় উৎকণ্ঠা ও নিন্দা প্রকাশ করছে।

ফরিদাবাদ মাদরাসার মুহাদ্দিস এবং সাধারণ আলেম সমাজের সিনিয়র সহ-সভাপতি মানযুর হাসান যুবায়ের বলেন, হামীম রিয়াজ মানসুর ফরিদাবাদ মাদরাসার সাবেক কৃতি শিক্ষার্থী। এই হামলায় তার দুই পা ভেঙ্গে গেছে। শিয়াগোষ্ঠী হুতিদের এই হামলা কাপুরুষোচিত৷

তরুণ আলেম লেখক ও অনুবাদক মাহদি হাসান বলেন, বাংলাদেশে হুতিদের অনেক ফ্যানবয় আছে। এবার তাদের বোধোদয় হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com