1. dailyainerkantho@gmail.com : admin :
বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মানবিক মূল্যবোধের আহ্বান - dailyainerkantho
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সন্ধ্যা ৬:৪৭|
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির শেফালী হত্যায় অভিযুক্ত আঃ রাজ্জাক আটক বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মানবিক মূল্যবোধের আহ্বান ফকিরাপুল থেকে ১৮ বছর বয়সী তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার। যোগাযোগ:০১৮৬৬২২৩৬৯৯ ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে নতুন ফুটবল রেফারি প্রশিক্ষণ কোর্স আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার!! ‎রাজশাহীতে ৮ দফা দাবিতে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন ও মিছিল নোয়াখালী জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসা, এক জায়গায় ভেঙে গেছে, আর প্লাস্টার করিয়েছে অন্য যায়গায়। বিয়ের সাজের বদলে নিথর দেহ, মাধবপুরে দুই তরুণীর মৃত্যু

বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মানবিক মূল্যবোধের আহ্বান

মো সাইফুল আলম সরকার
  • Update Time : রবিবার, নভেম্বর ২২, ২০২৬,
  • 13 Time View

 

বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মানবিক মূল্যবোধের আহ্বান

মো: সাইফুল আলম সরকার, ঢাকা: আধ্যাত্মিকতা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা, সামাজিক বিভেদ দূরীকরণ এবং শান্তিপূর্ণ সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন ছয়টি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশীয় দেশের বিশিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলেছেন, ধর্ম, সংস্কৃতি ও জাতীয়তার ভিন্নতা সত্ত্বেও পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও মানবিকতার চর্চা মানুষকে ঐক্যবদ্ধ করতে পারে।

শনিবার (২১ নভেম্বর) আহ্ছানউল্লাহ সেন্টার ফর ইউনিভার্সাল হিউম্যানিটির উদ্যোগে ‘আধ্যাত্মিকতা ও মানবিকতা: বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার পথ’ শীর্ষক এক আন্তর্জাতিক ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন।
অনলাইনে আয়োজিত দুই ঘণ্টাব্যাপী এ ওয়েবিনারে বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া, মালদ্বীপ, পাকিস্তান ও ফিলিপাইনের বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, উন্নয়নকর্মী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় বিশ্বজুড়ে শান্তি, সহনশীলতা, পারস্পরিক বোঝাপড়া এবং মানবিক ঐক্য প্রতিষ্ঠায় আধ্যাত্মিকতার ভূমিকা তুলে ধরা হয়। ছয় দেশের অংশগ্রহণে আহ্ছানউল্লাহ সেন্টারের আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে সঞ্চালক রাখী গাঙ্গুলী আহ্ছানউল্লাহ সেন্টার ফর ইউনিভার্সাল হিউম্যানিটির কার্যক্রম ও লক্ষ্য তুলে ধরেন। এরপর প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ইকবাল মাসুদ স্বাগত বক্তব্য দেন। তিনি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনে মানবিক মর্যাদা, সহমর্মিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সম্মিলিত দায়িত্ববোধের গুরুত্ব তুলে ধরেন।

ইকবাল মাসুদ বলেন, মানুষের ধর্মীয় বিশ্বাস, সাংস্কৃতিক পরিচয় কিংবা জাতীয়তার ভিন্নতা থাকলেও আধ্যাত্মিকতা ও মানবিকতা মানুষকে একই বন্ধনে আবদ্ধ করতে পারে। সংঘাত, অসহিষ্ণুতা ও সামাজিক বিভাজনে আক্রান্ত বর্তমান বিশ্বে ভ্রাতৃত্ব সুদৃঢ় করতে অর্থবহ সংলাপ ও সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।
ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম আহ্ছানিয়া মিশনের নির্বাহী কমিটির সদস্য ড. কাজী এহছানুর রহমান।

আন্তর্জাতিক বক্তা হিসেবে বক্তব্য দেন ভারতের কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যাপক ও জেসুইট ধর্মযাজক ফাদার নরেন্দ্র সিং; মালয়েশিয়ার ওপ্টারের প্রতিষ্ঠাতা সভাপতি ও আইএসএসইউপির পরিচালক সিন্ডি বিডিং; মালদ্বীপের সক্ষমতা উন্নয়ন বিশেষজ্ঞ আলী আদিব; পাকিস্তানের করিম খান আফ্রিদি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন ক্রিস্টিনা ভন স্পার্লিং আফ্রিদি এবং ফিলিপাইনের সেল্পের প্রতিষ্ঠাতা ও সভাপতি মার্টিন আর. ইনফান্তে।

বক্তারা সমকালীন সমাজে আধ্যাত্মিকতার প্রাসঙ্গিকতা তুলে ধরে বলেন, সর্বজনীন মানবিক মূল্যবোধ ধর্মীয় ও সাংস্কৃতিক পার্থক্য অতিক্রম করে মানুষকে ঐক্যবদ্ধ করতে পারে। একটি শান্তিপূর্ণ, সম্প্রীতিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ বিশ্ব গঠনে সহমর্মিতা, নৈতিক নেতৃত্ব, বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা, মানবিকতা এবং মানবসেবাকে অপরিহার্য ভিত্তি হিসেবে উল্লেখ করেন তাঁরা।

ওয়েবিনারে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা বক্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। আহ্ছানউল্লাহ সেন্টার ফর ইউনিভার্সাল হিউম্যানিটির কাউন্সিল সদস্য ড. নায়লা পারভীনের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
সমাপনী বক্তব্যে বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সহযোগিতা ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। একই সঙ্গে মানবিক মর্যাদা, আধ্যাত্মিকতা, সহনশীলতা ও নিঃস্বার্থ মানবসেবার আদর্শ এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, আহ্ছানউল্লাহ সেন্টার ফর ইউনিভার্সাল হিউম্যানিটি খানবাহাদুর আহ্ছানউল্লাহ (র.)-এর আদর্শ ও দর্শনে অনুপ্রাণিত একটি মানবিক উদ্যোগ। মানবিক মর্যাদা, আধ্যাত্মিকতা, সহনশীলতা, বিশ্ব ভ্রাতৃত্ব ও নিঃস্বার্থ সেবার আদর্শে পরিচালিত প্রতিষ্ঠানটি ধর্ম, সংস্কৃতি ও জাতীয়তার ভিন্নতা অতিক্রম করে মানবিক ঐক্য প্রতিষ্ঠায় কাজ করছে। সংলাপ, জ্ঞান বিনিময় ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সর্বজনীন মানবিক মূল্যবোধের বিকাশই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com