1. dailyainerkantho@gmail.com : admin :
পরিকল্পিত মিডিয়া ট্রায়ালের শিকার বিএনপি,দলটির বিরুদ্ধে নজিরবিহীন অপপ্রচার - dailyainerkantho
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| দুপুর ১২:৫৪|
শিরোনামঃ
সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনী বিলে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ইবির সাদ্দাম হলে অবৈধ শিক্ষার্থী অপসারণসহ চার দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশের এএসআই ক্লোজ!! সুনামগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা, উন্নয়নমূলক সমন্বয় সভা তেঁতুলিয়ায় পৃথক অভিযানে ৫৮ বস্তা সার জব্দ ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার ‘বিভেদ নয় ঐক্য’-মূলনীতিকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফোরামের আত্মপ্রকাশ দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫ খেয়ালখুশি মতো অফিস করেন তেঁতুলিয়া  উপজেলা পল্লি উয়ন্নন বোড় বিআরডিবি কর্মকর্তা 

পরিকল্পিত মিডিয়া ট্রায়ালের শিকার বিএনপি,দলটির বিরুদ্ধে নজিরবিহীন অপপ্রচার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, জুলাই ১২, ২০২৫,
  • 156 Time View

১৯৭১ সালের ২৬ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষনার মধ্যদিয়ে জিয়াউর রহমানের বাংলাদেশের রাজনীতিতে অভিষেক হয়।সিপাহী বিপ্লবের মধ্যদিয়ে জিয়াউর রহমান বাংলার রাজনীতিতে মহানায়ক হয়ে উঠেন।এর পরবর্তী ইতিহাস কারো অজানা নয়।যখনই বাংলাদেশের মানুষের সামনে অমানিষার কালো মেঘ দেখা দিয়েছে ঠিক তখনই বিএনপি নামক দলটি ত্রাতার ভুমিকায় অবতীর্ণ হয়েছে,ইতিহাস এমনটিই বলে,পরবর্তীতে ১৯৯০ এর গণঅভ্যুত্থান বিএনপির হাত ধরেই সংঘটিত হয়েছিলো।বিগত ফ্যাসিস্ট আমলের ১৬টি বছর এদলটির নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা করা হয়েছিলো, শত শত নেতাকর্মীদের খুন,গুম করা হয়েছিলো,লাখ লাখ নেতাকর্মীদের বাস্তুচ্যুত করা হয়েছিলো, দলটির প্রধান খালেদাজিয়াকে গৃহবন্দী করা হয়েছিলো , চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছিলো,তারেক রহমান সাহেবের পাসপোর্ট কেড়ে নেওয়া হয়েছিলো,এরপরেও জিয়া পরিবার স্বৈরাচারের নিকট নতি শিকার করেন নি,ফ্যাসিস্টদের বিরুদ্ধে  আন্দোলন জারি রেখেছিলেন।২৪ এর গনবিপ্লবে  সারাদেশে  বিএনপির লাখ লাখ নেতাকর্মী অংশ নিয়েছিল, শত শত নেতাকর্মী শহীদ হন, হাজার  হাজার নেতাকর্মী পঙ্গুত্ববরন করেছিলো,অথচ এত ত্যাগ আর কুরবানির বিনিময়ে দলটি কপালে জুটেছে অপপ্রচার, একশ্রেণীর মানুষের লাগামহীন মিথ্যাচার,এরজন্য বিএনপির মিডিয়া সেলও কম দায়ী নন,তারা এসব অপপ্রচারের বিরুদ্ধে কার্যকর কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি বললেই চলে।সম্প্রতি মিডফোর্ডে হত্যাকান্ডের শিকার হওয়া ব্যবসায়ী সোহাগ যুবদলের ঢাকা মহানগরী দক্ষিনের রাজনীতিতে সক্রিয় জড়িত ছিলেন,এটাও কেউ দেশবাসীকে জানাতে পারেনি।বাংলাদেশের স্বাধীনতা,সার্বভোমত্বের একমাত্র রক্ষাকবচ জাতিয়তাবাদী দল বিএনপি, দলটি বার বার তা প্রমান করতে সক্ষম হয়েছে তারাই স্বাধীনতার অতন্দ্র প্রহরী।কোনো প্রকার মিথ্যাচার দিয়ে এদেশের গনমানুষের থেকে বিএনপিকে আলাদা করা সম্ভব হবে না,বিএনপির সম্পর্ক এদেশের মাটির সাথে, মানুষের সাথে,প্রায় দেড় যুগ ধরে অজস্র   জুলুম নির্যাতন ও হাজার হাজার শহীদের রক্তের উপরে  হিমালয় পাহাড়ের মত যে দলটি বাংলাদেশের বুকে মাথা উঁচু করে দাড়িয়ে আছে তার নাম বিএনপি।

লেখক ও কলামিস্ট : মো.আব্দুল্লাহ আল মামুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com