1. dailyainerkantho@gmail.com : admin :
ইউক্রেনের আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার - dailyainerkantho
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| বিকাল ৩:৫৫|
শিরোনামঃ
কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন অসময়ের বৃষ্টিতে মনোহরগঞ্জে বোরো বীজতলা ক্ষতিগ্রস্ত, দুশ্চিন্তায় কৃষক ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির শেফালী হত্যায় অভিযুক্ত আঃ রাজ্জাক আটক বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মানবিক মূল্যবোধের আহ্বান ফকিরাপুল থেকে ১৮ বছর বয়সী তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার। যোগাযোগ:০১৮৬৬২২৩৬৯৯ ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে নতুন ফুটবল রেফারি প্রশিক্ষণ কোর্স আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার!! ‎রাজশাহীতে ৮ দফা দাবিতে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন ও মিছিল

ইউক্রেনের আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, জুলাই ১৪, ২০২৫,
  • 163 Time View

ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের পশ্চিমে আরও একটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। রোববার রাশিয়া জানিয়েছে, তাদের সেনারা প্রতিবেশী দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে।

এদিকে তিন বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর হামলা চলছে। সম্প্রতি হামলা আরও তীব্র হয়েছে। এখন পর্যন্ত মার্কিন নেতৃত্বে যুদ্ধবিরতি আলোচনা কোনো ফল দেয়নি, জানায় এএফপি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ সেনারা মার্ন নামের গ্রামটি দখল করেছে ও তারা এটির সোভিয়েত নাম ‘কার্ল মার্ক্স’ বলে উল্লেখ করেছেন। গ্রামটি দিনিপ্রোপেত্রোভস্ক ও দোনেৎস্কের প্রশাসনিক সীমানার পাশে অবস্থিত। তাদের সেনারা গ্রামটি দখল করার জন্য শত্রুদের প্রতিরক্ষার গভীরে চলে গিয়েছিল।

রয়টার্স জানায়, ইউক্রেন যুদ্ধে মস্কো যে পদক্ষেপই নিক না কেন, তাতে ‘নিঃশর্ত সমর্থন’ থাকবে উত্তর কোরিয়ার। উত্তর কোরিয়া সফররত রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে এমনটাই জানিয়েছেন দেশটির নেতা কিম জং উন।

তিন দিনের রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়ায় রয়েছেন ল্যাভরভ। পিয়ংইয়ং এরই মধ্যে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার জন্য সেনা ও অস্ত্র সরবরাহ করেছে। সংঘাতের অগ্রগতির সঙ্গে সঙ্গে মস্কোকে আরও সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলের উপকূলীয় ওনসান শহরে ল্যাভরভের সঙ্গে বৈঠক করেন উন। এর পাশাপাশি রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথকভাবে কৌশলগত বৈঠক করেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুই। গত বছর সই হওয়া একটি অংশীদারিত্ব চুক্তির অধীন আরও সহযোগিতার প্রতিশ্রুতি নিয়ে কথা বলেন তারা। এর মধ্যে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিও অন্তর্ভুক্ত রয়েছে।

সংশ্লিষ্ট একজন সরকারি কর্মকর্তার বরাতে কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, উন আবারও নিশ্চিত করেছেন, ইউক্রেন সংকট মোকাবিলায় রুশ নেতৃত্বের নেওয়া সব পদক্ষেপকে নিঃশর্ত সমর্থন জানাতে এবং উৎসাহ দিতে উত্তর কোরিয়া প্রস্তুত রয়েছে।

এদিকে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ দাবি করেছে, কিয়েভ অঞ্চলে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) সন্দেহভাজন দুই এজেন্টকে হত্যা করা হয়েছে। রোববার একটি অভিযান চালাতে গিয়ে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com