1. dailyainerkantho@gmail.com : admin :
কুমিল্লার মনোহরগঞ্জে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠন” শপথ: মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়। - dailyainerkantho
৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১২:২১|
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা, আদমদীঘিতে খাল খননে বদলে গেল কৃষিচিত্র!! ছিনতাই হওয়া অটো ফিরে পেয়ে খুশি রামকৃষ্ণ!! রাজশাহীতে দুই সাংবাদিককে কুপিয়ে জখম: সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন বারহাট্টায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্টের অভিযোগ: বগুড়ায় এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে মামলা নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম

কুমিল্লার মনোহরগঞ্জে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠন” শপথ: মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়।

এস এম আনোয়ার
  • Update Time : রবিবার, জুলাই ২৭, ২০২৫,
  • 180 Time View

 

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা।
সমাজ থেকে সহিংসতা, বৈষম্য ও নারী-শিশু নির্যাতন দূর করে একটি মানবিক ও সাম্যের দেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে কুমিল্লার মনোহরগঞ্জে পালিত হলো “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ” কর্মসূচি।

শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের উদ্যোগে উপজেলা হলরুমে এ অনন্য শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি বলেন, “জুলাই আন্দোলনের আত্মত্যাগ আমাদের নতুন সমাজ গঠনের প্রেরণা। সেই চেতনা ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাহমিনা আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মজিবুল আহসান ও মনোহরগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. আবু ইউসুফ।

বক্তারা বলেন, শুধু কর্মসূচি নয়, আমাদের মনন ও কর্মকাণ্ডে ‘জুলাই আন্দোলনের’ চেতনাকে ধারণ করতে হবে। নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা, মানবিক মূল্যবোধ এবং সমঅধিকারের সংস্কৃতি গড়ে তুলতে হবে।  তাঁদের আহ্বান—এ চেতনায় উজ্জীবিত হয়ে সবাই মিলে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলি।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com