1. dailyainerkantho@gmail.com : admin :
বিতর্কিত ৩ নির্বাচনের ম্যাজিস্ট্রেটদের তালিকা সংগ্রহ করছে ইসি। - dailyainerkantho
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ২:০৪|
শিরোনামঃ
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার একই প্রকল্পে দুই দফা বরাদ্দ! আদমদীঘিতে ১ কোটি টাকা হরিলুটের অভিযোগ, তদন্তের দাবি নেত্রকোণা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির, সাশ্রয়ের ১ কোটি ৩৩ লাখ টাকার নতুন রাস্তা নির্মাণ, সরকারি কোষাগারে জমা ৫৯ লক্ষ

বিতর্কিত ৩ নির্বাচনের ম্যাজিস্ট্রেটদের তালিকা সংগ্রহ করছে ইসি।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, আগস্ট ৬, ২০২৫,
  • 181 Time View

 

বিতর্কিত ৩ নির্বাচনের ম্যাজিস্ট্রেটদের তালিকা সংগ্রহ করছে ইসি।

 

বিতর্কিত তিন জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটদের তথ্য সংগ্রহ করছে নির্বাচন কমিশন। একটি মামলার পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তথ্য চাইলে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের ভোটের কাজে থাকা ম্যাজিস্ট্রেটদের বিষয়ে ইসি সচিবালয় এ উদ্যোগ নিলো।

সংসদ নির্বাচনে ৩০০ আসনে আচরণ বিধি প্রতিপালন এবং ভোটের দিনকে সামনে রেখে আইন শৃঙ্খলায় দেড় সহস্রাধিক নির্বাহী হাকিম নিয়োজিত থাকেন। আর বিচারিক হাকিমও থাকে চাহিদা মতো।

ইসির নির্দেশনার পরিপ্রেক্ষিতে উপসচিব মনির হোসেন স্বাক্ষরিত এ চিঠি বুধবার (৬ আগস্ট) সব জেলা প্রশাসক, ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কাছে পাঠানো হয়।

এতে দশম, একাদশ ও দ্বাদশ নির্বাচনে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের নাম-ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নম্বর ও মোবাইল নম্বরসহ আরও কিছু তথ্য পাঠাতে বলা হয়েছে।

এর আগে ৩ জুলাই বিগত ৩ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনের কাছে চেয়েছিল পিবিআই।

ইসি সচিব আখতার আহমেদ বলেছিলেন, পিবিআইয়ের চাহিদা অনুযায়ী তথ্য সরবরাহের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দশম থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে ইসি তাদের সাংবিধানিক দায়িত্ব ‘পালন না করে’ উল্টো ‘ভয়-ভীতি দেখিয়ে’ জনগণের ভোট ছাড়াই নির্বাচন সম্পন্ন করার অভিযোগে গত ২২ জুন মামলা করে বিএনপি।

ওই ৩ নির্বাচনে দায়িত্ব পালন করা নির্বাচন কমিশনের সব পদাধিকারীর পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করা হয়েছে সেখানে।

২০১৪ সালের নির্বাচনে সিইসি ছিলেন কাজী রকিব উদ্দিন আহমদ, ২০১৮ সালে কে এম নূরুল হুদা এবং ২০২৪ সালের নির্বাচনে ছিলেন কাজী হাবিবুল আউয়াল। তাদের মধ্যে নূরুল হুদা ও হাবিবুল আউয়ালকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com