শনিবার শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, চলমান এইচএসসি পরীক্ষা ২০২৫-এর পরীক্ষা কেন্দ্রসমূহের আশ-পাশের যানযট ও জনদুভোর্গ লাঘবের লক্ষ্যে কেবলমাত্র পরীক্ষার্থীদেরকে কেন্দ্রে সকাল ৮টা ৩০ মিনিটে প্রবেশের ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণকে বিশেষভাবে অনুরোধ করা হলো।
তবে পরীক্ষা কক্ষে প্রবেশ সংক্রান্ত পূর্বের নির্দেশনা বহাল থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
অনুলিপি জ্ঞাতার্থে ও প্রয়োজনীয় কার্যার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার, ঢাকা বোর্ডের আওতাধীন সকল জেলা প্রশাসক, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে অবহিতকরণ পত্র দেওয়া হয়েছে।