
ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে প্রায় ৬৫ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
শনিবার (২৮ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন বাজার ও গুদামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়, যা পরবর্তীতে কালীগঞ্জ থানার সামনে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ও থানার পুলিশ সদস্যরা।
মৎস্য কর্মকর্তা জানান, এই জাল দিয়ে নদী ও বিল থেকে অবৈধভাবে ছোট মাছ শিকার করা হতো, যা জলজ সম্পদ ধ্বংসের প্রধান কারণ। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।