1. dailyainerkantho@gmail.com : admin :
বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির উদ্যোগে "সোশাল ওয়েলফেয়ার স্টার অ্যাওয়ার্ড- ২০২৫" এ পদক গ্রহন: লেখক,গবেষক রিফাত মাহবুব সাকিব - dailyainerkantho
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| বিকাল ৩:০৬|
শিরোনামঃ
শীর্ষ নেতাদের রায়ের প্রতিবাদে যুবলীগ নেতাসহ আটক ৪ মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক ঝলম (দঃ) ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল বাসারের শোডাউন ও গণসংযোগ পঞ্চগড়ে মসজিদের ইমাম নারীসহ স্থানীয় দের হাতে আটক, পরে পুলিশের কাছে সোপর্দ। তেঁতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে অবরোধ প্রশাসনের মিথ্যে মামলার অভিযোগ তেঁতুলিয়ায় মসজিদের আলেমকে রশি দিয়ে বেধে রেখে মারধর ও অপমানের প্রতিবাদে মানববন্ধন ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি হারানো বিজ্ঞপ্তি। ধুলিপাড়া গ্রামের আমাদের প্রিয় মতিয়ার ভায়ের ছেলে শহীদ (১৪) হারিয়ে গিয়েছেন৷ ছেলেটা পান্টি মাদ্রাসায় পড়তো, গত শুক্রবার সকাল ৮ টার পর থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মতিয়ার ভাইসহ আত্মীয়স্বজনেরা কুষ্টিয়া শহর, গ্রাম, পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আজ ৬ দিন । যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে যোগাযোগ করুন। মোবাইল: 01909422521 ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলমের সমর্থনে বিশাল শোডাউন

বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির উদ্যোগে “সোশাল ওয়েলফেয়ার স্টার অ্যাওয়ার্ড- ২০২৫” এ পদক গ্রহন: লেখক,গবেষক রিফাত মাহবুব সাকিব

সাহাবুল হক,ঢাকা
  • Update Time : রবিবার, জুন ২৯, ২০২৫,
  • 180 Time View

জমকালো আয়োজনের মধ্যে পালিত হল “সোশ্যাল ওয়েলফেয়ার স্টার অ্যাওয়ার্ড- 2025” বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির উদ্যোগে।

শনিবার (২৮ জুন) বিকাল ৫ʼ০০ টায় রাজধানীর নয়াপল্টন বিজয়নগর এলাকায় অর্ণাট হোটেলের চার তলায় অনুষ্ঠিত হয় “সোশ্যাল ওয়েলফেয়ার স্টার অ্যাওয়ার্ড- ২০২৫”। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাশমত আলী ( বাংলাদেশ সুপ্রিম কোর্ট)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: ডঃ মোঃ আলমগীর হোসেন ( চিপ এডভাইজার টু গভর্নর, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ), মোঃ ইব্রাহিম খলিল ( সম্পাদক ও প্রকাশক দৈনিক সচেতন বাংলাদেশ ), আলী আশরাফ আকন্দ (সভাপতি, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল), আব্দুল মালেক ( সাংবাদিক, দৈনিক যুগান্তর, শ্রীপুর, গাজীপুর), মনোয়ার হাসান জীবন (যুগ্ম সম্পাদক, আদাবর থানা, বিএনপি ), বিপ্লব শরীফ ( চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক ), ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সারওয়ার ( চেয়ারম্যান গণস্বাস্থ্য হোমিও, চেয়ারম্যান পপুলার জেনারেল হাসপাতাল, হবিগঞ্জ ), কবি জামশেদ ওয়াজেদ ( সম্পাদক, জলছবি), মোঃ বুলবুল আহমেদ ( ফেসবুক রেমিটেন্স যোদ্ধা ), সাব্বির আহমদ রনি ( প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ ),
ম. রহমান মিলবে ( গীতিকার, সুরকার এবং কন্ঠ শিল্পী ), বিশেষ অতিথি হিসেবে বিশেষ বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাংকার, লেখক, গবেষক, ডোকো ফিল্ম মেকার ও সমাজ সংস্কারক রিফাত মাহবুব সাকিব। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কাজী হওয়ার ( বিশিষ্ট প্রযোজক পরিচালক ও অভিনেতা )। “সোশ্যাল ওয়েলফেয়ার স্টার অ্যাওয়ার্ড-2025” অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সৈয়দ মার্গুব মুর্শেদ ( সাবেক তথ্য সচিব, বিটিআরসি, চেয়ারম্যান )। অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নজরুল ইসলাম (চেয়ারম্যান, অ্যাসোসিয়েশন ফর সেভ দা প্যারেন্টস)। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশের স্বনামধন্য ব্যক্তিবর্গেকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে লেখক, গবেষক, সমাজ সংস্কারক ও তথ্যচিত্র নির্মাতা ক্যাটাগরিতে বিশেষ সম্মাননা পদক পান বিশিষ্ট লেখক, গবেষক, সমাজ সংস্কারক ও ডোকো ফিল্ম মেকার রিফাত মাহমুদ সাকিব। রিফাত মাহমুদ সাকিব বাংলাদেশের এবং বহি রাষ্ট্র থেকে ৭৬ টি স্বনামধন্য পদক অর্জন করেন তার চলচ্চিত্র ও গবেষণা মূলক তথ্যচিত্র নির্মাতা হিসেবে। সাম্প্রতিক সময় তিনি “এসোসিয়েশন ফর সেট দা প্যারেন্টস” এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

সংগঠনটি বিশিষ্ট লেখক গবেষক সমাজ সংস্কারক ও ডোকো ফিল্ম মেকার রিফাত মাহমুদ সাকিব তার একান্ত সাক্ষাৎকারে বলেন, এখন বাংলাদেশকে আমি দেখছি, অনেক কিছুকে শৃঙ্খলার আওতায় আনতে হবে এবং ভালো পরিকল্পনা করতে হবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য এটা আমার মিশন। এখানে শিক্ষাখাতে এগিয়ে আনতে হবে, সঠিক শিক্ষা পদ্ধতি অবলম্বন করতে হবে, দুর্নীতিকে কমিয়ে নিয়ে আসতে হবে এবং আমাদের নৈতিক মূল্যবোধকে জাগ্রত করতে হবে তাহলে আমরা একটি ভালো বাংলাদেশ পাব। তিনি আরো বলেন বাংলাদেশের সংস্কৃতি এখন আগের থেকে অনেক উন্নত হয়েছে। যেমন বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি এখন অনেক উপরের দিকে যাচ্ছে। বাংলাদেশে এখন খুব সুন্দর সুন্দর বই তৈরি করছে। আমরা লেখকরা খুব কষ্ট করে বই লিখে কন্টেন তৈরি করি। যা পাঠকরা এখনো সুন্দরভাবে গ্রহণ করতে পারেনি। তার ওপর ভিত্তি করে আমি কোয়ালিটি সম্পন্ন কনটেন্ট ও বই লিখছি যা পাঠকদের গ্রহণযোগ্য হবে এবং শিক্ষনীয় দিক থাকবে। সংস্কৃতির বলতে আমরা বই, সিনেমা, নাটক ও গান এটাই বুঝি। এছাড়াও সংস্কৃতি বলতে আমরা আরেকটি কি বিষয়কে বুঝি সেটা হচ্ছে জীবনমান। দৈনন্দিন জীবনের লাইফ স্টাইলও আমাদের একটা সংস্কৃতি। আপনি যখন একটি শিশুকে ভালোভাবে শিক্ষিত করলেন সার্টিফিকেট অর্জন করল। তাতে সে শিক্ষিত হলো কিন্তু সে সঠিক মানুষ হতে পারেনি। কারণ সে নৈতিকতার শিখতে পারেনি শুধু সার্টিফিকেট অর্জন করতে পেরেছে। তাই ভালো মানুষ তৈরি করার জন্য আমাদের নীতিগতভাবে নৈতিক চরিত্র উন্নতি করতে হবে। মানবিক মূল্যবোধ বৃদ্ধিতে বাংলাদেশ সংস্কৃতি উন্নতি ঘটবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com