1. dailyainerkantho@gmail.com : admin :
মালয়েশিয়ায় থাকতে হলে বিদেশিদের নিয়ম মেনেই থাকতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ১২:৩৭|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

মালয়েশিয়ায় থাকতে হলে বিদেশিদের নিয়ম মেনেই থাকতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, আগস্ট ১৭, ২০২৫,
  • 126 Time View

 

মালয়েশিয়ায় থাকতে হলে বিদেশিদের নিয়ম মেনেই থাকতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক

 

মালয়েশিয়ায় অবস্থানরত ভিসাধারীদের জন্য কঠোর বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউন ইসমাইল। তিনি বলেছেন, ‘আইন ভঙ্গকারী যেই হোক না কেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

শনিবার রাতে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউন ইসমাইল জানান, ভিসার ধরণ যাই হোক—শিক্ষার্থী, বিনিয়োগকারী, দীর্ঘমেয়াদি ভ্রমণকারীর পাস অথবা মালয়েশিয়া মাই সেকেন্ড হোম কর্মসূচির অনুমতি—কোনোটিই আইনের বাইরে যাওয়ার ঢাল হতে পারে না।

তিনি বলেন, ‘মালয়েশিয়ার মানুষের নিরাপত্তা ও জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে সরকারের অবস্থান আপসহীন।’

দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউন ইসমাইল জানান, আইন ভঙ্গের ক্ষেত্রে কর্তৃপক্ষ পাস বাতিল, কালো তালিকাভুক্তি ও নির্বাসনের মতো ব্যবস্থা গ্রহণ করে থাকে। এসব পদক্ষেপ কার্যকর হয় ব্যক্তির পটভূমি, মর্যাদা বা জাতীয়তা নির্বিশেষে।

এ সময় তিনি রয়্যাল মালয়েশিয়া পুলিশের কার্যক্রমের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, ‘পুলিশ বাহিনী সবসময় নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে এবং কোনো অভিযোগকে গুরুত্বসহকারে তদন্ত করে থাকে।’

সাম্প্রতিক সময়ে বিদেশিদের জড়িত কিছু ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এ প্রসঙ্গে সাইফুদ্দিন নাসিউন বলেন, ‘প্রতিটি ঘটনা বিদ্যমান আইনের আওতায় যথাযথভাবে নিষ্পত্তি করা হবে। গুজব বা অতিরঞ্জিত ব্যাখ্যা দিয়ে আতঙ্ক সৃষ্টির কোনো প্রয়োজন নেই।’

বিদেশি শ্রমবাজার নিয়ে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, মালয়েশিয়া কেবল ১৫টি দেশ থেকে নিম্নদক্ষ শ্রমিক নিয়োগের অনুমতি দেয়, আর চীন তাদের মধ্যে নেই। পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, ১৫ আগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় নিবন্ধিত চীনা প্রবাসীর সংখ্যা ছিল ৩০ হাজার ৬৭৯ জন।

তাদের বেশিরভাগই কর্মরত নির্মাণ, উৎপাদন, তথ্যপ্রযুক্তি ও সেবাখাতে, যা মূলত বড় প্রকল্প ও বিশেষ কারিগরি দক্ষতার সঙ্গে সম্পর্কিত।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিনিয়োগ, শিক্ষা ও আন্তর্জাতিক সহযোগিতায় মালয়েশিয়া সব সময় উন্মুক্ত থাকবে। তবে এই উন্মুক্ততা কখনোই জাতীয় নিরাপত্তা বা সার্বভৌমত্বের বিনিময়ে আসবে না।’

জনগণকে উদ্দেশ করে তিনি আরো বলেন, ‘প্রত্যেকটি হুমকি আমরা গুরুত্ব সহকারে মোকাবিলা করব। যাতে মালয়েশিয়া একটি নিরাপদ, সার্বভৌম ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে টিকে থাকে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com