1. dailyainerkantho@gmail.com : admin :
নীলফামারীতে শ্রমিক হত্যার প্রতিবাদে ইবি ফটকে মানববন্ধন - dailyainerkantho
২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| রাত ১০:১২|
শিরোনামঃ
ইবি সায়েন্স ক্লাবের উদ্যোগে ল্যাবরেটরি ও অগ্নিনিরাপত্তা বিষয়ক কর্মশালা অপ্রিতম, মরিয়ম খাতুন, শিপ্রা রানী ও গণপতি চক্রবর্তী হত্যাকান্ড সহ সহিংস অপরাধের সাথে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে শাহারপাড়ায় মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগের সরকারি দপ্তরসমূহে ‘শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতকরণে’ মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আশরাফুল আহমদের জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন। বিশ্বম্ভরপুরে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) পাচ্ছেন ঝিনাইদহ ডিবির ইকলাচুর রহমান। জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ইবির পাবলিক এডমিনিস্ট্রেশন ডিবেটিং সোসাইটির নেতৃত্বে সেতু-নোমান-হাম্মাদ বারহাট্টায় আগুনে পোড়া মন্টুর বাড়ি পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি

নীলফামারীতে শ্রমিক হত্যার প্রতিবাদে ইবি ফটকে মানববন্ধন

ইবি প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ২, ২০২৫,
  • 152 Time View

 

নীলফামারীতে শ্রমিক হত্যার প্রতিবাদে ইবি ফটকে মানববন্ধন

ইবি প্রতিনিধি:

নীলফামারীর উত্তরা এক্সপোর্ট প্রসেসিং জোনে (ইপিজেড) কারখানা বন্ধ ও ছাঁটাইয়ের জেরে শ্রমিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে যৌথবাহিনীর গুলিতে শ্রমিক হাবিবের নিহত হওয়ার ঘটনায় মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে নীলফামারী জেলা ছাত্রকল্যাণ সমিতি ইবি এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীদের হাতে ‘হাবীব হত্যার বিচার চাই; চাইলাম ন্যায্য অধিকার, খাইলাম গুলি–হাবীব; আমার ভাইয়ের বুকে গুলি কেন ইন্টিরিম জবাব চাই; চাইলাম ভাত খাইলাম বুলেট; শ্রমিক বাঁচলে বাঁচবে দেশ; শ্রমিকের জীবনের দায় কে নেবে’ ইত্যাদি প্লেকার্ড দেখা যায়।

নীলফামারী জেলা ছাত্র কল্যাণের সভাপতি রাউফুল্লাহ খানের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার সাবেক সমন্বয়ক এসএম সুইট, সহ-সমন্বয়ক গোলাম রব্বানী, ইয়াশিরুল কবীর সৌরভ, ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি নূর আলম, নীলফামারীসহ অন্যান্য জেলার শিক্ষার্থীবৃন্দ।

এসময় শিক্ষার্থীরা বলেন, ‘পেটুয়া হাসিনা বাহিনী যেভাবে আন্দোলন দমন করতো নতুন বাংলাদেশেও একই পন্থা অবলম্বন করা হচ্ছে। তাদের তো যৌক্তিক আন্দোলন ছিলো। গত তিনদিনে কোনো সমাধান হয়নি। হাবীব ভাইকে অন্যায়ভাবে হত্যা হয়েছে। আমরা তার পরিবারের জন্য ক্ষতিপূরণ চাই। যে রক্তের উপর ইন্টিরিম সরকার দাঁড়িয়ে সেই রক্তের সাথে বেইমানি করে যৌথ বাহিনীকে সাধারণ জনগণের উপর লেলিয়ে দিচ্ছেন। এটা কোনোভাবে কাম্য নয়।’

ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি নূর আলম বলেন,‘যাদের রক্তের টাকায় আমরা পড়াশোনা করছি এবং যৌথ বাহিনীর বেতন চলছে; আজ সেই শ্রমিকদের উপর হামলা করা হয়েছে। ইন্টিরিম সরকার জনগণের অধিকার রক্ষায় ব্যর্থ হয়েছেন মর্মে দায় স্বীকার করে ক্ষমা চাইতে হবে।’

বৈবিছা’র ইবি শাখার সাবেক সমন্বয়ক এসএম সুইট বলেন, ‘জুলাই আন্দোলনের মোড় ঘুরিয়েছিলো উত্তরবঙ্গের সন্তান আবু সাঈদ। যত সরকার এসেছে তারা উত্তরবঙ্গের সাথে বেইমানি করেছে এবং উত্তরবঙ্গকে তারা শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। যারা শিক্ষক কর্মকর্তা-কর্মচারী আপনারা আর কতদিন চুড়ি পরে বসে থাকবেন? আপনারা কি জনগনের কাতারে এসে দাড়াতে পারেন না? আপনারা কার টাকায় বেতন পান? আপনারা কিভাবে বসে থাকেন?

তিনি সরকারকে ইঙ্গিত করে বলেন, বারবার জুলাই যোদ্ধাদের উপর হামলা কেন? শ্রমিকরা তো অস্ত্র নিয়ে দাঁড়ায়নি। তারা তাদের যৌক্তিক দাবি নিয়ে এসেছিলো কিন্তু তাদের উপর কেন হামলা হলো? কেন হত্যা করা হলো? ইন্টিরিম সরকার হত্যার দায় না নিলে এরশাদের মতো পতন হবে। অথবা দিল্লি নাহয় পিন্ডি পালিয়ে যাবেন। আমরা ‘হাবিব’ হত্যার বিচার চাই।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com