1. dailyainerkantho@gmail.com : admin :
মনোহরগঞ্জে বাস চাপায় অটো চালক সহ নিহত ২, এলাকায় শোকের ছায়া - dailyainerkantho
৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| দুপুর ১:১৮|
শিরোনামঃ
মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী আন্তর্জাতিক ৩ আয়োজনে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান ভোটের লড়াই শেষে জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে ফয়সল বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগ দুই আসামি গ্রেপ্তার মুখোশের আড়ালের সেই ‘সিস্টেম’ এবং আমাদের জাতীয় নিরাপত্তা : আতিকুর রহমান কামালী রূপগঞ্জে নিঃস্বার্থ সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় বিজয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাসায় মির্জা ফয়সল আমীন ঠাকুরগাঁও-১ আসনে ফয়সল আমিনের জয় জগন্নাথপুরে ২১ তম শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাইমারি মেধাবৃত্তি ২০২৬ প্রদান সম্পন্ন

মনোহরগঞ্জে বাস চাপায় অটো চালক সহ নিহত ২, এলাকায় শোকের ছায়া

এস এম আনোয়ার
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫,
  • 369 Time View

 

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলার খিলা রেলগেট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অটোচালকসহ দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৬-০৯-২০২৫) দুপুর ১টার দিকে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নোয়াখালী থেকে ঢাকাগামী নিলাচল পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-৯০৯১) খিলা বাজারের দক্ষিণ পাশে রেলগেটের কাছাকাছি একটি সিএনজি অটোরিকশাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোতে থাকা যাত্রী সাতেস্বর গ্রামের শাহ আলম (৬০) ঘটনাস্থলেই প্রাণ হারান।

অপর যাত্রী বান্দুয়াইন গ্রামের সফিকুর রহমানের (৬০) ছেলে অটোচালক বাদল (১৮) গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান।

দুর্ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শোকের ছায়া নেমে আসে নিহতদের পরিবার ও এলাকাজুড়ে।

এ বিষয়ে লাকসাম হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিলুর রহমান আইনের কণ্ঠ কে বলেন,ঘটনার পরপরই ঘাতক বাসটি আটক করা হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com