1. dailyainerkantho@gmail.com : admin :
ভেনেজুয়েলার কারাগারে বন্দী নড়াইলের ক্যাপ্টেন মাহবুবুর, মুক্তি মেলেনি পাঁচ মাসেও - dailyainerkantho
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| বিকাল ৩:১২|
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন ইবির উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ফারহানা-আজমেরী শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মুসা মিয়া জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পঞ্চগড়ে নবম শ্রেণি শিক্ষার্থী ধর্ষন পর মৃত্যু এঘটনায় গ্রেপ্তার ২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সল আমিনের মনোনয়নপত্র সংগ্রহ আমড়া বিক্রি করে জীবিকা ও পড়ার খরচ জুগিয়ে নজর কাড়ছে ধর্মপাশার দুই শিশু সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনী বিলে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ইবির সাদ্দাম হলে অবৈধ শিক্ষার্থী অপসারণসহ চার দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি

ভেনেজুয়েলার কারাগারে বন্দী নড়াইলের ক্যাপ্টেন মাহবুবুর, মুক্তি মেলেনি পাঁচ মাসেও

মাও.রজব আলী,নড়াইল জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫,
  • 521 Time View

বিদেশের মাটিতে পাঁচ মাস ধরে বন্দী জীবন কাটাচ্ছেন বাংলাদেশের নাগরিক ও প্রথম শ্রেণির মেরিন অফিসার ক্যাপ্টেন মাহবুবুর রহমান। চলতি বছরের ২৯ জানুয়ারি ভেনেজুয়েলায় মর্মান্তিক এক ঘটনার পর তিনি সেখানকার কারাগারে বন্দী হন। দীর্ঘ সময় পার হয়ে গেলেও এখন পর্যন্ত তার মুক্তি বা দেশে ফেরার কোনো সুনির্দিষ্ট অগ্রগতি হয়নি, যা নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন তার পরিবার ও স্থানীয়রা।

নড়াইল জেলার কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের পুরুলিয়া গ্রামের বাসিন্দা ক্যাপ্টেন মাহবুবুর রহমান বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এম ভি মেঘনা প্রেস্টিজ–এর দায়িত্বে ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, জাহাজটি ভেনেজুয়েলার একটি বন্দর ছাড়ার আগে স্থানীয় কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী ড্রাগ স্ক্যানিং বা মাদকবিরোধী অনুসন্ধানের অংশ হিসেবে জাহাজের নিচের অংশে তল্লাশি চালায়। এ সময় এক ভেনেজুয়েলান ডুবুরি নিহত এবং অপরজন আহত হন। ঘটনাটিকে কেন্দ্র করে ক্যাপ্টেন মাহবুবুর রহমানের বিরুদ্ধে দুটি মামলা রুজু করে স্থানীয় পুলিশ। পরদিন ৩০ জানুয়ারি থেকে তিনি পুলিশি হেফাজতে আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com