1. dailyainerkantho@gmail.com : admin :
এরদোয়ানের সবুজ সংকেত, গাজা মিশনের জন্য প্রস্তুত তুর্কি সেনা - dailyainerkantho
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| বিকাল ৩:১৫|
শিরোনামঃ
কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন অসময়ের বৃষ্টিতে মনোহরগঞ্জে বোরো বীজতলা ক্ষতিগ্রস্ত, দুশ্চিন্তায় কৃষক ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির শেফালী হত্যায় অভিযুক্ত আঃ রাজ্জাক আটক বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মানবিক মূল্যবোধের আহ্বান ফকিরাপুল থেকে ১৮ বছর বয়সী তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার। যোগাযোগ:০১৮৬৬২২৩৬৯৯ ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে নতুন ফুটবল রেফারি প্রশিক্ষণ কোর্স আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার!! ‎রাজশাহীতে ৮ দফা দাবিতে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন ও মিছিল

এরদোয়ানের সবুজ সংকেত, গাজা মিশনের জন্য প্রস্তুত তুর্কি সেনা

আন্তজার্তিক ডেস্ক
  • Update Time : শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫,
  • 213 Time View

ইসরাইল  ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর গাজায় শান্তি বজায় রাখতে আন্তর্জাতিক টাস্ক ফোর্স গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ টাস্ক ফোর্সের অংশ হয়ে গাজা মিশনে যেতে প্রস্তুতি সম্পন্ন করেছে তুরস্কের সশস্ত্র বাহিনী। শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। মাত্র এক দিন আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজায় সেনা পাঠানোর ব্যাপারে সবুজ সংকেত দেন।

এএফপির এক প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি মেনে ফিলিস্তিনের গাজায় শান্তি বজায় রাখার জন্য তুরস্কের সেনাবাহিনী যে কোনো মিশনে অংশ নেবে। এ বিষয়ে আলোচনা করতে মিসরের শার্ম এল-শেখে একটি দল পাঠিয়েছে তুর্কি বাহিনী।

যুদ্ধবিরতির মধ্যস্থতার আলোচনায় ঘনিষ্ঠভাবে জড়িত তুরস্ক। ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতেও এরদোয়ানের প্রশাসন ভূমিকা রাখে। গাজায় বিভিন্ন দেশের সেনাবাহিনীর একটি টাস্ক ফোর্সে তুরস্ক যোগ দেবে কিনা এমন প্রশ্নের জবাবে সূত্রটি বলেছে, শান্তি প্রতিষ্ঠা ও বজায় রাখার অভিজ্ঞতা সম্পন্ন আমাদের তুর্কি সশস্ত্র বাহিনী তাদের উপর অর্পিত যে কোনো কাজের জন্য প্রস্তুত।

রিসেপ তাইয়েপ এরদোয়ান বৃহস্পতিবার বলেছেন, তুরস্ক যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন তদারকি করার জন্য টাস্ক ফোর্সে অংশগ্রহণ করবে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী  হাকান ফিদান বৃহস্পতিবার গভীর রাতে বলেছেন, যুক্তরাষ্ট্র, মিসর, তুরস্ক ও কাতারের সমন্বয়ে গঠিত একটি দল এই সম্মত বিষয়গুলো অনুসরণে সহায়তাকারী ভূমিকা পালন করবে এবং উভয় পক্ষের সঙ্গে বিষয়গুলো নিয়ে আলোচনা চালিয়ে যাবে।

ফিদান আরও বলেছেন, এই দেশগুলো মধ্যস্থতাকারী। তাই চুক্তির প্রাসঙ্গিক ধারাগুলো বাস্তবায়ন তদারকি করবে তারা।

এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলে ২০০ সেনা মোতায়েন করবে বলে জানিয়েছে। তবে তারা ফিলিস্তিনি কোনো অংশে মোতায়েন বা অবস্থান করবে না।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড গাজায় টাস্ক ফোর্সটি তৈরি করবে, যা সিভিল-মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার বা সিএমসিসি নামে পরিচিত হবে। সিএমসিসির কাজ হবে গাজায় সহায়তা প্রবাহকে সহজতর করা। যার মধ্যে রয়েছে নিরাপত্তা সহায়তা এবং মানবিক সাহায্য কার্যক্রম। এ ছাড়া উদ্ভূত যে কোনো পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে টাস্ক ফোর্সটি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com