1. dailyainerkantho@gmail.com : admin :
আগে পরিবেশ তৈরি করতে হবে,পরে নির্বাচন-জামায়াতের আমির - dailyainerkantho
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| সকাল ৯:৪৯|

আগে পরিবেশ তৈরি করতে হবে,পরে নির্বাচন-জামায়াতের আমির

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, জুলাই ৪, ২০২৫,
  • 97 Time View
 বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগে পরিবেশ  তৈরি করতে হবে তারপর নির্বাচন। আর এই পরিবেশ তৈরির জন্য সংস্কারের প্রশ্নগুলো উঠেছে। আমরা আশা করি যদি মৌলিক বিষয়গুলোতে কার্যকর সংস্কার করা যায় তাহলে আলহামদুলিল্লাহ একটা ভালো নির্বাচন হবে। এখানে ‘যদি’র কোনো সুযোগ নেই। আজ শুক্রবার  দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সংস্কার করতে হবে এবং ভালো নির্বাচনও করতে হবে। সকলের অংশগ্রহণে একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে।
জামায়াতে ইসলামীর আমির বলেন, জামায়াতে ইসলামি সবসময়ই সহিংসতার বিরুদ্ধে। আমরা সবসময় মব পলিটিক্সের ঘোর বিরোধী। এটা ১৯৭২ সাল থেকেই আমরা বলে আসছি। আমাদের মধ্যে কোনো মব নাই। দেখবেন এসমস্ত মবে জামায়াতে ইসলামীর কোনো কর্মী-সমর্থক কোথাও জড়িত নাই।
সাংবাদিকদের সঙ্গে আলাপ শেষে তিনি বিকাল ৩টায় আয়োজিত জনসভায় যোগদানের জন্য রংপুরের উদ্দেশ্যে যাত্রা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com