1. dailyainerkantho@gmail.com : admin :
সিরাজদিখানে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন - dailyainerkantho
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৬:১৩|
শিরোনামঃ
নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান

সিরাজদিখানে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

মুন্সিগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫,
  • 101 Time View

মুন্সিগঞ্জের সিরাজদিখানে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১টায় উপজেলার মালখানগর ইউনিয়নের মাখলানগর উচ্চ বিদ্যালয় এলাকায় মুক্ত বিহঙ্গ তরুণ সংঘ-এর উদ্যোগে এবং এলাকার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্থানীয়রা জানান, মালখানগর হাইস্কুল অ্যান্ড ডিগ্রি কলেজ থেকে মালখানগর চৌরাস্তা পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তার নির্মাণকাজ শুরু হয়েছিল প্রায় দুই বছর আগে। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় রাস্তাটি বর্তমানে চলাচল অনুপোযোগী হয়ে পড়েছে যা জনদুর্ভোগ তৈরি করেছে। এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন। এই এলাকায় একটি মাদরাসা, একটি উচ্চ বিদ্যালয়, একটি কলেজ ও একটি হাসপাতাল রয়েছে। ফলে শিক্ষক-শিক্ষার্থীসহ রোগী ও সাধারণ মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

মালখানগর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. ইয়াসিন সুমন বলেন, রাস্তাটির কারণে প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রায় দুই বছর ধরে এখানকার সড়কটি বেহাল অবস্থায় পড়ে আছে। বিদ্যালয়, কলেজ ও হাসপাতাল—সব প্রতিষ্ঠান এই রাস্তার ওপর নির্ভরশীল। রাস্তাটি এতটাই খারাপ যে, অনেক সময় রোগী নিয়ে আসতেও মানুষ সাহস পায় না।

এ বিষয়ে মুক্ত বিহঙ্গ তরুণ সংঘ-এর আহ্বায়ক আল মামুন বলেন,
রাস্তা সংস্কারের দাবিতে মালখানগর ইউনিয়নের সর্বস্তরের মানুষ একত্রিত হয়েছে। প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই—এই রাস্তার কাজ দ্রুত শুরু করে জনগণের দুর্ভোগ দূর করা হোক।”

এসময় উপস্থিত ছিলেন, মালখানগর উচ্চ বিদ্যালয়ে সাবেক সভাপতি মো. ইয়াসিন সুমন মুক্ত বিহঙ্গ তরুণ সংঘের আহবায়ক আল-মামুন,সদস্য রিসতিয়া আলম,তুষার আহমেদ,মো: রাজু,রায়হান ইসলাম,মাঈনুল আমিন, মো: রাজ্জাক,মো: আল- আমিন,মো: নয়ন শেখ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com