
হবিগঞ্জের মাধবপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় হিমেল (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ধর্মঘর-হরষপুর সড়কের ধর্মঘর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হিমেল সোয়াবই মোল্লা বাড়ির মোহন মিয়ার ছেলে। দুর্ঘটনায় আহত হয়েছেন হরষপুর আনন্দগ্রামের এনায়েতুল্লাহ (২২) নামে এক যুবক।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি যুবক গাড়ি চালনার প্রশিক্ষণ নিচ্ছিলেন। হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে সজোরে ধাক্কা লাগে। এতে দু’জনই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হিমেলকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোস্তফা বলেন, “খবর পেয়েই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। গাড়িটি জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।”