1. dailyainerkantho@gmail.com : admin :
ইবির আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটির প্রীতি বিতর্ক, নবীনবরণ ও প্রবীণ বিদায় - dailyainerkantho
২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ১২:১৯|
শিরোনামঃ
ইবির শাহ আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটি’র সভাপতি মিনহাজ, সম্পাদক তারেক ইবির আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটির প্রীতি বিতর্ক, নবীনবরণ ও প্রবীণ বিদায় ইবি সায়েন্স ক্লাবের উদ্যোগে ল্যাবরেটরি ও অগ্নিনিরাপত্তা বিষয়ক কর্মশালা অপ্রিতম, মরিয়ম খাতুন, শিপ্রা রানী ও গণপতি চক্রবর্তী হত্যাকান্ড সহ সহিংস অপরাধের সাথে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে শাহারপাড়ায় মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগের সরকারি দপ্তরসমূহে ‘শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতকরণে’ মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আশরাফুল আহমদের জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন। বিশ্বম্ভরপুরে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) পাচ্ছেন ঝিনাইদহ ডিবির ইকলাচুর রহমান। জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

ইবির আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটির প্রীতি বিতর্ক, নবীনবরণ ও প্রবীণ বিদায়

ইবি প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬,
  • 9 Time View

 

ইবির আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটির প্রীতি বিতর্ক, নবীনবরণ ও প্রবীণ বিদায়

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটি’র আন্তঃব্লক প্রীতি বিতর্ক প্রতিযোগিতা, নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় শাহ আজিজুর রহমান হলের টিভি রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবীন বিতার্কিকদের বরণ ও প্রবীণদের বিদায় দেয়া হয়।

এসময় হল ডিবেটিং সোসাইটি’র সভাপতি সদ্য সাবেক সোলাইমান তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলের হাউস টিউটর অধ্যাপক আনোয়ারুল ওয়াহাব।

এছাড়া অন্তবল প্রীতি বিতর্ক অনুষ্ঠানে বিতর্কের বিষয় ছিল “এই সংসদ মনে করে, অতিরিক্ত ইন্টারনেট, টেকনোলজি ও এআই নির্ভরশীলতার কারণে মানুষের কর্মক্ষমতা ও সৃজনশীলতা লোপ পাচ্ছে।”

এ বিতর্ক প্রতিযোগিতার স্পিকার হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটির সভাপতি সোয়াইব বিন আছাদ ও টাইমকিপার হিসেবে দায়িত্ব পালন করেন আসমাউল হক রুনা। বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ইবি ডিবেটিং সোসাইটির উপদেষ্টামণ্ডলীর সদস্যবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ডিবেটিং সোসাইটির সভাপতিবৃন্দ।

সরকারি দলের পক্ষে অংশগ্রহণ করেন আশরাফুল ইসলাম, মোসাব্বের ও সাইফুল্লাহ । অপরদিকে বিরোধী দলের পক্ষে অংশগ্রহণ করেন রাশিদুল ইসলাম রাকিব, আহনাফ ও শরিফুল।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ডিবেটিং সোসাইটির প্রতিনিধি, শিক্ষার্থী এবং দর্শক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিভিন্ন হল থেকে আগত নারী ও পুরুষ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সদ্য সাবেক সভাপতি সোলাইমান তালুকদার বলেন, “আমি দায়িত্বকে একটা বড় ধরনের আমানত মনে করেছিলাম। সেই জায়গা থেকে দায়িত্ব গ্রহনের শুরুর দিন থেকে থেকে আজ দায়িত্বের শেষদিন পর্যন্ত চেস্টা করেছি নিজের আমানত রক্ষা করার।”

তিনি আরও বলেন, “প্রোগ্রামকে সাফল্য মন্ডিত করার পিছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, মেহমানবৃন্দ ও বিচারক মন্ডলী সহ সকলের কাছে এবং হলের প্রভোস্ট থেকে শুরু করে হাউজ টিউটর সহ হলের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের প্রতিও অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com