1. dailyainerkantho@gmail.com : admin :
এবার ইয়েমেনের বিদ্যুৎকেন্দ্রে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। - dailyainerkantho
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| রাত ৩:০১|
শিরোনামঃ
সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনী বিলে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ইবির সাদ্দাম হলে অবৈধ শিক্ষার্থী অপসারণসহ চার দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশের এএসআই ক্লোজ!! সুনামগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা, উন্নয়নমূলক সমন্বয় সভা তেঁতুলিয়ায় পৃথক অভিযানে ৫৮ বস্তা সার জব্দ ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার ‘বিভেদ নয় ঐক্য’-মূলনীতিকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফোরামের আত্মপ্রকাশ দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫ খেয়ালখুশি মতো অফিস করেন তেঁতুলিয়া  উপজেলা পল্লি উয়ন্নন বোড় বিআরডিবি কর্মকর্তা 

এবার ইয়েমেনের বিদ্যুৎকেন্দ্রে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, আগস্ট ১৭, ২০২৫,
  • 204 Time View

 

এবার ইয়েমেনের বিদ্যুৎকেন্দ্রে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল।

ইয়েমেনের রাজধানী সানার কাছে একটি বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েল। এই হামলায় বিদ্যুৎকেন্দ্রে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়।

এছাড়া হুথি সংযুক্ত আল মাসিরাহ টিভি জানায়, এই ‘আগ্রাসনে’ হেজইয়াজ বিদ্যুৎকেন্দ্রের জেনারেটর ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে আগুন লাগলে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে।

পাশাপাশি দেশটির উপ-প্রধানমন্ত্রী নিশ্চিত করেন, জরুরি কর্মীরা বড় ধরনের ক্ষয়ক্ষতি ঠেকাতে সক্ষম হয়েছেন। সানার বাসিন্দারাও অন্তত দুটি তীব্র বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, হুথি ওই স্থাপনাটি ব্যবহার করছিল। তবে একটি বেসামরিক বিদ্যুৎকেন্দ্রে হামলার যৌক্তিকতা প্রমাণে কোনো প্রমাণ হাজির করেনি তারা, যা এ হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হওয়ার আশঙ্কা বাড়িয়েছে।

ইসরায়েলি গণমাধ্যমে রোববার প্রকাশিত এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, এ হামলা ছিল হুথির ধারাবাহিক আক্রমণের প্রত্যক্ষ জবাব। এসব আক্রমণের মধ্যে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনও অন্তর্ভুক্ত।

২০২৩ সাল থেকে গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিক্রিয়ায় হুথি বারবার ইসরায়েলের দিকে রকেট ও ড্রোন ছুড়ছে। এর জবাবে ইসরায়েল ইয়েমেনের অবকাঠামোতে হামলা চালিয়েছে, যার মধ্যে মানবিক সহায়তার জন্য গুরুত্বপূর্ণ হোদেইদা বন্দরও রয়েছে।

ইসরায়েলের দিকে নিক্ষিপ্ত অধিকাংশ হুথি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হলেও এসব পাল্টা আক্রমণ গাজায় ইসরায়েলের যুদ্ধকে আঞ্চলিকভাবে আরও বিস্তৃত করেছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যও ইয়েমেনে হামলা চালিয়েছে। কারণ হুথি লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালাচ্ছিল। তারা বলেছিল, গাজায় ইসরায়েলের যুদ্ধ ও অবরোধের জবাবে তারা এই পদক্ষেপ নিয়েছে।

এতে বৈশ্বিক বাণিজ্যও বিঘ্নিত হয়। গত মে মাসে যুক্তরাষ্ট্র হঠাৎ করেই হুথির সঙ্গে একটি যুদ্ধবিরতিতে পৌঁছায়। এ চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র তার বিমান হামলা বন্ধ করে এবং হুতি যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট জাহাজে আক্রমণ স্থগিত করে। তবে হুথি জানায়, এই সমঝোতা তাদের ইসরায়েলবিরোধী কার্যক্রমে প্রযোজ্য নয়।

যুদ্ধবিরতির আগে মার্কিন বাহিনী ইয়েমেনে শত শত বিমান হামলা চালায়, যাতে আড়াই শতাধিক মানুষ নিহত হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, এই সমঝোতা ‘বোমাবর্ষণ বন্ধ করবে’।

অন্যদিকে, চুক্তিটি ইসরায়েলকে হতবাক করে দেয় বলে মনে হয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেন, প্রয়োজনে তাদের দেশ একাই নিজেদের রক্ষা করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com