1. dailyainerkantho@gmail.com : admin :
এবার স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান। - dailyainerkantho
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| বিকাল ৩:৫৯|
শিরোনামঃ
কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন অসময়ের বৃষ্টিতে মনোহরগঞ্জে বোরো বীজতলা ক্ষতিগ্রস্ত, দুশ্চিন্তায় কৃষক ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির শেফালী হত্যায় অভিযুক্ত আঃ রাজ্জাক আটক বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মানবিক মূল্যবোধের আহ্বান ফকিরাপুল থেকে ১৮ বছর বয়সী তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার। যোগাযোগ:০১৮৬৬২২৩৬৯৯ ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে নতুন ফুটবল রেফারি প্রশিক্ষণ কোর্স আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার!! ‎রাজশাহীতে ৮ দফা দাবিতে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন ও মিছিল

এবার স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫,
  • 595 Time View

 

এবার স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান।

চীন থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে পাকিস্তান। বৃহস্পতিবার (৩১ জুলাই) পাকিস্তানের স্পেস অ্যান্ড আপার অ্যাটমস্ফিয়ার রিসার্চ কমিশন-সুপারকো জানিয়েছ, চীনের শিচ্যাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে এটি উৎক্ষেপণ করা হয়।

মহাকাশে নিজেদের নতুন স্যাটেলাইট পাঠানো পাকিস্তান তাদের স্পেস প্রোগ্রামের বড় অর্জন বলে বর্ণনা করেছে।

পাকিস্তানের নতুন এই স্যাটেলাইট মহাকাশ থেকে পৃথিবীর ওপর নজর রাখবে। বিশেষ করে কৃষি ও পরিবেশগত বিষয় বিশ্লেষণে এই স্যাটেলাইট সহায়তা করবে বলে জানিয়েছে পাকিস্তানের জাতীয় মহাকাশ সংস্থা।

চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ করপোরেশন ও মাইক্রোসেট চায়নার যৌথ সহযোগিতায় এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়।

এর আগে ২০১৮ সালে মহাকাশে নিজেদের প্রথম রিমোট সেন্সিং স্যাটেলাইট পিআরএসএস-ওয়ান পাঠিয়েছিল পাকিস্তান। নতুন পাঠানো স্যাটেলাইট নিয়ে মহাকাশে এখন পাকিস্তানের ৫টি স্যাটেলাইট রয়েছে।

এসব স্যাটেলাইট বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশ সুরক্ষা নিশ্চিতে ব্যবহার করছে পাকিস্তান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com