1. dailyainerkantho@gmail.com : admin :
কবিতা:ছুটি কবে,কলমে:আফসানা আক্তার - dailyainerkantho
২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| বিকাল ৫:৪৯|
শিরোনামঃ
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ব্যবসায়ী নেতাদের সঙ্গে মির্জা ফয়সল আমীনের মতবিনিময় সভা 0x4313e5d5 হরিণাকুণ্ডুতে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরন। ​ঠাকুরগাঁওয়ে ধানের শীষের গণসংযোগ: প্রার্থীকে ফুলের মালা পরিয়ে বরণ করল দুই শিশু হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ২৯ অক্টোবর ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা এনআরসির “নিপীড়িত মানুষের পক্ষে লড়তে আইন পেশায় ফিরব” – ড. নয়ন বাঙালি ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালার উদ্বোধন আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ​ঠাকুরগাঁওয়ে বিভাগীয় হিফজ ও হুসনে সওত প্রতিযোগিতার জেলা বাছাই সম্পন্ন: বিজয়ী ২১ শিক্ষার্থী

কবিতা:ছুটি কবে,কলমে:আফসানা আক্তার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, জুলাই ১৯, ২০২৫,
  • 158 Time View

কবিতাঃ ছুটি কবে?
কলমেঃ আফসানা আক্তার।

কবে ছুটি এই হাপিত্যেশ থেকে?
দিন গোনে জানালার ধারে বসা বিকেল,
চিঠি লেখে বাতাস-
প্রাপকের নাম নেই,ঠিকানাও ভুল।

ঘড়ির কাঁটা মুখ ফিরিয়ে থাকে,
স্মৃতির পাতায় জমে পুরোনো ধুলো।
মন চায় ছুটি,একবারে নিঃশ্বাসে-
না ফেরার দেশে নয়,
শুধু একটু নিঃস্তব্ধতায়।

চোখে ঘুম নেই,
ঘুমের কোনো ইচ্ছেও নেই,
স্বপ্নগুলো ক্লান্ত,
জীবনের চাকায় পিষ্ট।

তবু হঠাৎ প্রশ্ন মাথা তোলে-
এই ছুটিই কি তবে জীবন?
নাকি জীবনই এক দীর্ঘ ছুটি?

কি খোঁজে এই জীবন?
চোখ মেলে রোজ দেখে অচেনা দিন?
আকাশে মেঘ,মনেও ছায়া।

সারা পথ ভাঙা পায়ে হেঁটে,
শেষে দাঁড়ায় ক্লান্ত সন্ধ্যায়-
হাত বাড়ায়,তবু ধরতে নাহি পায়।

কি খোঁজে এই জীবন?
নাকি নিজেই জানে না উত্তর?
হয়তো শুধু খোঁজে-
এক দীর্ঘ ছুটি,
ঠিক ততদিন-
যতদিন না আবার,
ব্যথারা বাঁধন খোলে কুটিকুটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com