
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘণ্টায় ৮ নরমাল ডেলিভারি
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘণ্টায় ৮ জন মায়ের নরমাল ডিলভারি সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২৪ ঘণ্টায় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোন সিজারিয়ান অপারেশান হয়নি।
এই ডেলিভারি সেবা সম্পন্ন করেছেন সিনিয়র স্টাফ নার্স হাচিনা আক্তার, মিডওয়াইফ রিনা খাতুন ও মিডওয়াইফ জান্নাতুন ফেরদৌস। তাঁদের নিষ্ঠা ও আন্তরিক সেবার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার (আইসিটি) ডাঃ মোঃ মহসিন বিন সুলতান এ বিষয়টি নিশ্চিত করেছেন।