1. dailyainerkantho@gmail.com : admin :
কুমিল্লার মনোহরগঞ্জে জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের প্রশংসনীয় অভিযান: ১৫টি অবৈধ বাঁধ ও স্থাপনা উচ্ছেদ। - dailyainerkantho
২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| বিকাল ৪:০৫|
শিরোনামঃ
রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় মামলা পঞ্চগড়ে নারীসহ দুজনের মৃত্যু মানসিক ভারসাম্যহীন মিজানুর রহমানের মৃত্যুর বিচার কোথায়? পিছনে নয়, ঠাকুরগাঁওকে আধুনিক মডেলে রূপান্তর করতে চাই’: নির্বাচনী জনসভায় মির্জা ফয়সাল আমীন যুবদলের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে রাজশাহী মহানগর যুবদলের সম্মাননা স্মারক প্রদান অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদীতে হামলার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তার দাবিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন বাংলাদেশ সমতা পার্টির প্রতিবাদী সমাবেশ- সরকারের ব্যর্থতায় তেল গ্যাস বিদ্যুৎতের লাগামহীন উর্ধগতি দাম কমানোর আহবান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ব্যবসায়ী নেতাদের সঙ্গে মির্জা ফয়সল আমীনের মতবিনিময় সভা 0x4313e5d5 হরিণাকুণ্ডুতে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরন।

কুমিল্লার মনোহরগঞ্জে জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের প্রশংসনীয় অভিযান: ১৫টি অবৈধ বাঁধ ও স্থাপনা উচ্ছেদ।

এস,এম আনোয়ার হোসেন।
  • Update Time : রবিবার, জুলাই ১৩, ২০২৫,
  • 238 Time View

এস,এম আনোয়ার (কুমিল্লা) মনোহরগঞ্জ সংবাদদাতা।

কুমিল্লার মনোহরগঞ্জে জলাবদ্ধতা নিরসনে খালের উপর অবৈধভাবে নির্মিত বাঁধ ও স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
শনিবার (১২ জুলাই) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি। অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা।

উপজেলার হাসনাবাদ, নাথেরপেটুয়া ও উত্তর হাওলা ইউনিয়নে পরিচালিত অভিযানে অন্তত ১৫টি অবৈধ বাঁধ ও একাধিক স্থাপনা অপসারণ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, একসময় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা জলা অঞ্চল হিসেবে পরিচিত ছিল। তবে গত এক দশক ধরে পর্যাপ্ত বর্ষা না হওয়ায় পানি চলাচলের স্বাভাবিক পথগুলো অবহেলিত হয়ে পড়ে। এ সুযোগে কিছু দখলদার অবৈধভাবে বাঁধ ও স্থাপনা নির্মাণ করে জলাবদ্ধতার পরিস্থিতি আরও জটিল করে তোলে।

২০২৪ সালের ভয়াবহ বন্যা এই সমস্যা আরও প্রকট করে তোলে। চলতি বছরেও কয়েক দিনের টানা বর্ষণে উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। জনদুর্ভোগ কমাতে এবং নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন শনিবার সরকারি ছুটি বাতিল করে অভিযান পরিচালনা করে।

এ সময় এস্কেভেটর মেশিনের মাধ্যমে অন্তত ১৫টি অবৈধ বাঁধ ও কয়েকটি অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ কার্যক্রম চলমান থাকবে এবং উপজেলার প্রতিটি ইউনিয়নে সরকারি খালের ওপর গড়ে ওঠা সব অবৈধ স্থাপনাই পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।

এলাকাবাসীর প্রতিক্রিয়ায় ভেসে এসেছে স্বস্তির ছায়া।এমন উদ্যোগ আরও আগে হলে এত দুর্ভোগ হতো না। প্রশাসনের এই গণমুখী পদক্ষেপ এলাকাজুড়ে প্রশংসিত হচ্ছে। জলবদ্ধতা থেকে মুক্তির আশায় মানুষের মুখে ফুটেছে স্বস্তির হাসি।

মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি বললেন,“জলাবদ্ধতা রোধে আমরা অঙ্গীকারবদ্ধ”
আমি মনোহরগঞ্জে যোগদানের পর থেকে শুধু প্রশাসনিক কার্যক্রমই নয়, বর্ষা মৌসুমে জনদুর্ভোগ লাঘবের জন্য পানি চলাচলের প্রতিবন্ধকতা দূরীকরণে বিশেষভাবে কাজ করে যাচ্ছি।

তিনি জানান, বর্ষার শুরু থেকেই উপজেলার সরকারি খাল, ডোবা, পুকুর ও জলাধানগুলো থেকে কচুরিপানা, ভেসাল জাল ও অবৈধ স্থাপনা সরানোর অভিযান চালানো হয়েছে। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, তা নিরসনে প্রশাসন আরও কঠোর পদক্ষেপ নিয়েছে।

সরকারি স্বার্থ অক্ষুণ্ণ রেখে আমরা অবৈধ বাঁধ ও স্থাপনা অপসারণ করছি। এ কাজে যার যার অবস্থান থেকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের অনুরোধ করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com