1. dailyainerkantho@gmail.com : admin :
গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করেছে জাতিসংঘ - dailyainerkantho
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| রাত ৩:০১|
শিরোনামঃ
সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনী বিলে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ইবির সাদ্দাম হলে অবৈধ শিক্ষার্থী অপসারণসহ চার দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশের এএসআই ক্লোজ!! সুনামগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা, উন্নয়নমূলক সমন্বয় সভা তেঁতুলিয়ায় পৃথক অভিযানে ৫৮ বস্তা সার জব্দ ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার ‘বিভেদ নয় ঐক্য’-মূলনীতিকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফোরামের আত্মপ্রকাশ দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫ খেয়ালখুশি মতো অফিস করেন তেঁতুলিয়া  উপজেলা পল্লি উয়ন্নন বোড় বিআরডিবি কর্মকর্তা 

গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করেছে জাতিসংঘ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, আগস্ট ২৩, ২০২৫,
  • 269 Time View

 

গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করেছে জাতিসংঘ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দুর্ভিক্ষ শুরু হয়েছে বলে ঘোষণা দিয়েছে জাতিসংঘের বৈশ্বিক ক্ষুধা ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা আইপিসি। সংস্থার তথ্য অনুযায়ী, গাজা গভর্নরেটের মানুষ, বিশেষত গাজা সিটি ও তার আশপাশের এলাকায়, খাবারের অভাবে চরম কষ্টে রয়েছে।

আইপিসি গাজা সিটিকে খাদ্য সংকটের সর্বোচ্চ ধাপ বা ‘পঞ্চম ধাপ’-এ রেখেছে। এর অর্থ, এই অঞ্চলের মানুষ এখন অনাহার ও চরম দারিদ্র্যের মধ্যে রয়েছে এবং খাবারের জন্য প্রয়োজনীয় কোনো জিনিস পাচ্ছে না। সংস্থার পূর্বাভাসে দেখা গেছে, দেইর এল-বালাহ এবং খান ইউনুস শহরও সেপ্টেম্বরের শেষের দিকে এই দুর্ভিক্ষের মধ্যে পড়তে পারে। এতে গাজাজুড়ে প্রায় ৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবে।

অন্যদিকে, গাজার মোট জনসংখ্যার ৫৪ শতাংশ বা প্রায় ১০ লাখ ৭ হাজার মানুষ আইপিসির ‘ধাপ-৪’-এ রয়েছে। তারা খাদ্য সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। আরও ৩ লাখ ৯৬ হাজার মানুষ (জনসংখ্যার ২০ শতাংশ) ‘ধাপ-৩’-এ রয়েছেন, যারা খাদ্য সংকটে পড়ার ঝুঁকিতে আছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজায় বর্বর হামলা শুরু করে এবং খাদ্য সরবরাহ বন্ধ করে দেয়। ফলে গাজায় ইতিমধ্যেই মানবসৃষ্ট দুর্ভিক্ষ শুরু হয়েছে। গাজা সিটির মানুষ যেখানে না খেয়ে দিন কাটাচ্ছেন, সেই সময় দখলদার ইসরায়েল হামলার প্রস্তুতি নিচ্ছে এবং গাজা সিটিকে মাটির সঙ্গে মিলিয়ে দেওয়ার হুমকি দিয়েছে।

আইপিসি এবারই আনুষ্ঠানিকভাবে গাজায় দুর্ভিক্ষ শুরু হওয়ার বিষয়টি ঘোষণা করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com