1. dailyainerkantho@gmail.com : admin :
গোপালগঞ্জে সহিংসতা: নিরপেক্ষ তদন্তের দাবি ২১ নাগরিকের - dailyainerkantho
২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| বিকাল ৫:২১|
শিরোনামঃ
রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় মামলা পঞ্চগড়ে নারীসহ দুজনের মৃত্যু মানসিক ভারসাম্যহীন মিজানুর রহমানের মৃত্যুর বিচার কোথায়? পিছনে নয়, ঠাকুরগাঁওকে আধুনিক মডেলে রূপান্তর করতে চাই’: নির্বাচনী জনসভায় মির্জা ফয়সাল আমীন যুবদলের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে রাজশাহী মহানগর যুবদলের সম্মাননা স্মারক প্রদান অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদীতে হামলার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তার দাবিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন বাংলাদেশ সমতা পার্টির প্রতিবাদী সমাবেশ- সরকারের ব্যর্থতায় তেল গ্যাস বিদ্যুৎতের লাগামহীন উর্ধগতি দাম কমানোর আহবান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ব্যবসায়ী নেতাদের সঙ্গে মির্জা ফয়সল আমীনের মতবিনিময় সভা 0x4313e5d5 হরিণাকুণ্ডুতে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরন।

গোপালগঞ্জে সহিংসতা: নিরপেক্ষ তদন্তের দাবি ২১ নাগরিকের

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, জুলাই ২০, ২০২৫,
  • 124 Time View
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি ঘিরে হতাহতের ঘটনায় নিন্দা এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন শিক্ষক, আইনজীবী, মানবাধিকারকর্মীসহ ২১ বিশিষ্ট নাগরিক।  শনিবার (১৯ জুলাই) গণমাধ্যমে এই বিবৃতি পাঠানো হয়।

সংবাদমাধ্যমে সূত্র উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘জাতীয় নাগরিক পার্টি নামের রাজনৈতিক দলের এক কর্মসূচিকে ঘিরে ১৬ জুলাই, ২০২৫ গোপালগঞ্জে তাদের ওপর হামলা এবং দিনভর সহিংসতা চলেছে। এই সহিংসতায় ইতিমধ্যে পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। যাঁদের মধ্যে রয়েছেন দীপ্ত সাহা (২৫), রমজান কাজী (১৮), সোহেল মোল্লা (৪১), ইমন তালুকদার (২৪) ও রমজান মুন্সী (৩২)। আরও অনেকে গুলিবিদ্ধসহ প্রায় অর্ধশতাধিক আহত হয়েছেন বলে খবরে প্রকাশ পায়। এতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’

বিবৃতিতে তাঁরা জানায়, ‘এ ঘটনার ব্যাপারে আমরা তীব্র ক্ষোভ ও নিন্দা জানাই। এই ব্যাপারে অবিলম্বে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার পাশাপাশি ভুক্তভোগীদের জরুরি সেবা এবং ক্ষতিপূরণের দাবিও জানাচ্ছি।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘যত দূর জানা যায়, ওই রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে এক দিন আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ প্রচারণা, বিদ্বেষ এবং উত্তেজনামূলক বক্তব্য চালানো হয়েছিল। জেলা ও স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলো পূর্ব থেকেই বিষয়টি অবহিত ছিলেন বলে সংগত কারণেই আমরা ধরে নিতে পারি। পতিত স্বৈরশাসকদের সহিংস দোসরদের যে ইন্ধন থাকতে পারে তা-ও তাদের স্পষ্টই জানা থাকার কথা। কিন্তু কেন এ বিষয়ে তখন থেকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হলো না, তা তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করতে হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com