1. dailyainerkantho@gmail.com : admin :
গোপালগঞ্জের নদী পথে কোস্ট গার্ড ও নৌবাহিনীর টহল জোরদার। - dailyainerkantho
২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| দুপুর ২:০৬|
শিরোনামঃ
হরিণাকুণ্ডুতে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরন। ​ঠাকুরগাঁওয়ে ধানের শীষের গণসংযোগ: প্রার্থীকে ফুলের মালা পরিয়ে বরণ করল দুই শিশু হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ২৯ অক্টোবর ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা এনআরসির “নিপীড়িত মানুষের পক্ষে লড়তে আইন পেশায় ফিরব” – ড. নয়ন বাঙালি ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালার উদ্বোধন আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ​ঠাকুরগাঁওয়ে বিভাগীয় হিফজ ও হুসনে সওত প্রতিযোগিতার জেলা বাছাই সম্পন্ন: বিজয়ী ২১ শিক্ষার্থী শিক্ষকদের উচ্চতর গ্রেড প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য নিরসন করুন- মো: তোফায়েল সরকার ঠাকুরগাঁওয়ে প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন করলেন পুলিশ সুপার

গোপালগঞ্জের নদী পথে কোস্ট গার্ড ও নৌবাহিনীর টহল জোরদার।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, জুলাই ১৮, ২০২৫,
  • 246 Time View

গোপালগঞ্জে যৌথবাহিনীর বিশেষ অভিযানে নদীপথে টহল জোরদার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী।

শুক্রবার (১৮ জুলাই) কোস্টগার্ড সদর দপ্তরের লেফটেন্যান্ট কমান্ডার (মিডিয়া কর্মকর্তা) হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

 

তিনি বলেন, সম্প্রতি গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর সংঘটিত হামলার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে দুষ্কৃতকারীরা নদীপথ ব্যবহার করে যেন পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যকে সামনে রেখে গোপালগঞ্জ জেলার নদীপথে বিশেষ টহল পরিচালনা করছে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী।

 

গোপালগঞ্জে গুলিবিদ্ধ রমজান মুন্সী মারা গেছেন
কোস্টগার্ডের এক কর্মকর্তা বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে যৌথবাহিনীর সদস্যরা দিনরাত টহল চালিয়ে যাচ্ছেন। সন্দেহভাজন নৌযানে তল্লাশি, যাত্রী পরিচয় যাচাই ও সন্দেহভাজন গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।

লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ আরও বলেন, বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী যে কোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান অগ্রাধিকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com