1. dailyainerkantho@gmail.com : admin :
চট্টগ্রামে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের পথিকৃৎ শহিদুল ইসলাম পারভেজ আর নেই। - dailyainerkantho
৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| ভোর ৫:১৫|
শিরোনামঃ
আদমদীঘিতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার!! নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত আন্দিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ভোটের মাঠে সক্রিয় মোত্তাকিম চৌধুরী পঞ্চগড়ে এক শিক্ষককে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন থানায় এজাহার দায়ের ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থী হত্যা: প্রধান আসামি শাকিল গ্রেপ্তার!! বারহাট্টায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত স্বৈরাচারী শাসনের পতন ঘটেছিল -এমপি কামরুল তেঁতুলিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরনের শুভ উদ্ধোধন ঢাবিতে কওমি শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও জোরপূর্বক স্বীকারোক্তি: রাজনৈতিক অপপ্রচারের শিকার দুই তরুণ পটুয়াখালীতে ছাত্র জমিয়তের ফ্যাসিবাদ বিরোধী পদযাত্রা অনুষ্ঠিত

চট্টগ্রামে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের পথিকৃৎ শহিদুল ইসলাম পারভেজ আর নেই।

বেলায়েত চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫,
  • 446 Time View

চট্টগ্রাম মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোতোয়ালী থানার দায়িত্বশীল, আমাদের প্রাণপ্রিয় সুহৃদ ও কর্মচঞ্চল যুবক মুহাম্মদ শহিদুল ইসলাম পারভেজ আর আমাদের মাঝে নেই।

গতকাল সাংগঠনিক সাপ্তাহিক বৈঠক শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় নতুন ব্রিজ এলাকায় মিছিল ও সমাবেশে তাঁর সাহসী ও নেতৃত্বগুণে ভরপুর ভূমিকা আজও আমাদের স্মরণে গাঁথা। তিনি ছিলেন দাওয়াহ্, সেবামূলক ও সাংগঠনিক কার্যক্রমে সবসময়ই নিবেদিতপ্রাণ ও আন্তরিক।
সদা হাস্যোজ্জ্বল মুখ, ভদ্র-অমায়িক আচরণ এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব তাঁকে সবার প্রিয় করে তুলেছিলো।

  • আমরা পরম করুণাময় আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন শহিদুল ইসলাম পারভেজ ভাইকে জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম দান করেন এবং তাঁর পরিবার-পরিজনকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com