1. dailyainerkantho@gmail.com : admin :
ছাতনাই নদীতে মাছ শিকার করতে গিয়ে এক মৎস্য জীবী জেলের মৃত্যু - dailyainerkantho
৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| দুপুর ২:৫৬|
শিরোনামঃ
ছাতনাই নদীতে মাছ শিকার করতে গিয়ে এক মৎস্য জীবী জেলের মৃত্যু বাঘার আড়ানীতে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই ভুয়া পুলিশ আটক ও গণপিটুনি। সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের জেরে বুটেক্সে ৪ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে আদমদীঘিতে হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ আদমদীঘিতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার!! নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত আন্দিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ভোটের মাঠে সক্রিয় মোত্তাকিম চৌধুরী পঞ্চগড়ে এক শিক্ষককে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন থানায় এজাহার দায়ের ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থী হত্যা: প্রধান আসামি শাকিল গ্রেপ্তার!! বারহাট্টায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

ছাতনাই নদীতে মাছ শিকার করতে গিয়ে এক মৎস্য জীবী জেলের মৃত্যু

খাদেমুল ইসলাম
  • Update Time : শুক্রবার, আগস্ট ৭, ২০২৬,
  • 14 Time View

 

ছাতনাই নদীতে মাছ শিকার করতে গিয়ে এক মৎস্য জীবী জেলের মৃত্যু

খাদেমুল ইসলাম!
পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড় জেলায় দেবীগঞ্জ উপজেলা ছাতনাই নদীতে মাছ শিকার করতে
গিয়ে পানিতে ডুবে সুরুজ্জামাল (৪৭) নামে এক মৎস্যজীবী জেলের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দেবীডুবা ইউনিয়নের টাকাহারা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ছাতনাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

নিহত সুরুজ্জামাল দেবীগঞ্জ উপজেলা টাকাহারা গ্রামের বাসিন্দা মৃত আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন মৎস্যজীবী জেলে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল প্রায় ১১টার দিকে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া ছাতনাই নদীতে মাছ ধরার জন্য জাল বসাতে যান নিহত সুরুজ্জামাল। এ সময় নদীতে তীব্র স্রোতের কারণে পানির তোড়ে তিনি তলিয়ে গিয়ে নিখোঁজ হন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বিকেল প্রায় ৫টার দিকে একব্যক্তি মোঃ কুরবান আলী নামে দেখতে পান, নদীর মধ্যে একটি বাঁশের খুঁটির সঙ্গে আটকে থাকা তার মরদেহ জলের উপর ভাসছে। পরে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন।

এবিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। তদন্ত শেষে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com