1. dailyainerkantho@gmail.com : admin :
জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে জামায়াতের দোয়া মাহফিল - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ৮:২৪|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে জামায়াতের দোয়া মাহফিল

মোঃ মিনহাজ উদ্দিন, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, জুলাই ১, ২০২৫,
  • 683 Time View

আজ মঙ্গলবার (১ জুলাই ২০২৫ ইং) সন্ধ্যায় জামালপুর জেলার সরিষাবাড়ী পৌরসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, সরিষাবাড়ী পৌর শাখার উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে গণতান্ত্রিক আন্দোলনে নিহত শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

সরিষাবাড়ী পৌরসভার মন্ডল মুড়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমীর গোলাম রব্বানী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নেতা হাফেজ মো. শফিকুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা মনির উদ্দিন রহমানসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকেরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের ভোটাধিকার আদায়ের আন্দোলনে শহীদদের রক্ত বৃথা যাবে না। দেশের ইতিহাসে এ সকল শহীদরা চির স্মরণীয় হয়ে থাকবেন।” বক্তারা আরও বলেন, “গণতান্ত্রিক আন্দোলনে যারা আহত ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের প্রতি আমরা গভীর সহানুভূতি জানাই এবং মহান আল্লাহর দরবারে তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি।”

দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মালেক। দোয়া মাহফিলে দেশের শান্তি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং নির্যাতিতদের অধিকার ফিরিয়ে আনার জন্য মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com