1. dailyainerkantho@gmail.com : admin :
জেলা পুলিশ সুপারের সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ - dailyainerkantho
৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| ভোর ৫:২৩|
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা, আদমদীঘিতে খাল খননে বদলে গেল কৃষিচিত্র!! ছিনতাই হওয়া অটো ফিরে পেয়ে খুশি রামকৃষ্ণ!! রাজশাহীতে দুই সাংবাদিককে কুপিয়ে জখম: সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন বারহাট্টায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্টের অভিযোগ: বগুড়ায় এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে মামলা নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম

জেলা পুলিশ সুপারের সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫,
  • 187 Time View

মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা। গতকাল বুধবার দুপুরে মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে মুন্সিগঞ্জের বার্তার প্রতিনিধি দল পত্রিকাটির চলমান কার্যক্রম, সামাজিক ও উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ সম্পর্কে জেলা পুলিশ সুপারকে অবহিত করেন। এ সময় স্থানীয় উন্নয়ন, গণমাধ্যমের ভূমিকা এবং ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে পারস্পরিক আলোচনা হয়।
এতে উপস্থিত ছিলেন দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক ও ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফ ইকবাল। এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক মুন্সিগঞ্জের বার্তা সম্পাদক আবু নাসের লিমন, স্টাফ রিপোর্টার অনিক শেখ, জুয়েল শেখ প্রমুখ।
সৌজন্য সাক্ষাৎটি আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয় এবং উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
জেলা পুলিশ সুপার বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে জেলা পুলিশ সর্বদা পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম সমাজে সচেতনতা সৃষ্টি করতে পারে এবং অপরাধ প্রতিরোধে পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়তা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com