1. dailyainerkantho@gmail.com : admin :
ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়কের বেহাল দশা: প্রতিনিয়ত দুর্ঘটনা, জনদুর্ভোগ চরমে - dailyainerkantho
২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| সকাল ৬:১৩|
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ট্রাকচালক আটক অপপ্রচারের প্রতিবাদে তেঁতুলিয়া দেবনগর ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী ও খাদ্যবান্ধব ডিলারের সংবাদ সম্মেলন ঠাকুরগাঁও-১ আসনে ভোটের প্রস্তুতি সম্পন্ন, কেন্দ্রে যাচ্ছে ব্যালট ও সরঞ্জাম তাহেরপুরে পুকুর খননের সংবাদ প্রকাশের পরে উপজেলা প্রশাসনের অভিযান, ১জনের কারাদন্ড  আদমদীঘিতে মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের অনুদানের চেক বিতরণ বগুড়ায় ধর্ষণচেষ্টার দায়ে দুজনের সশ্রম কারাদণ্ড সান্তাহারে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আলমডাঙ্গার সাবেক ওসি বিপ্লব কুমার নাথ বরিশাল থেকে গ্রেপ্তার, মাগুরায় প্রেরণ রাণীশংকৈলের ভাওলারহাটে ট্রাক থেকে ৬৫০০ পিস ইয়াবা উদ্ধার, চালক আটক। তেলিয়াপাড়া চা বাগানে পুলিশের অভিযান, ১০৪ পিস মাদক ‘স্কুপ’ উদ্ধার

ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়কের বেহাল দশা: প্রতিনিয়ত দুর্ঘটনা, জনদুর্ভোগ চরমে

তৌহিদ হোসেন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, জুলাই ৫, ২০২৫,
  • 141 Time View

ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়ক এখন মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পুরো সড়কে বড় বড় গর্ত, ভাঙাচোরা অংশ আর খানাখন্দের ছড়াছড়ি। ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। যাত্রীদের ভোগান্তি আর আতঙ্ক এখন চরমে পৌঁছেছে।

স্থানীয়রা জানান, প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত যানবাহন চলাচল করে। কিন্তু সড়কের এমন করুণ দশার কারণে ট্রাক, বাস, অটোরিকশা ও মোটরসাইকেল চালকরা জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। সামান্য বৃষ্টি হলেই রাস্তার গর্তে পানি জমে থাকে, তখন দুর্ঘটনার আশঙ্কা আরো বেড়ে যায়।

গত কয়েক সপ্তাহে একাধিক সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। অনেক যাত্রী অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে সড়ক সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

একজন বাসচালক বলেন, “রাস্তার ভাঙাচোরা অবস্থার কারণে আমাদের গাড়ির ক্ষতি হচ্ছে। যাত্রীদেরও ভয় লাগে। দিনের পর দিন এভাবে চলতে পারে না।”

ভুক্তভোগীরা দ্রুত সড়ক সংস্কার ও যান চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন। তাদের প্রশ্ন, আর কত দুর্ঘটনা ঘটলে কর্তৃপক্ষের টনক নড়বে?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com