1. dailyainerkantho@gmail.com : admin :
তফসিল ঘোষণার পর দেশে অরাজকতা সমর্থন করা যায় না, আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হতে হবে : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ - dailyainerkantho
২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| সকাল ৯:২৫|
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ট্রাকচালক আটক অপপ্রচারের প্রতিবাদে তেঁতুলিয়া দেবনগর ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী ও খাদ্যবান্ধব ডিলারের সংবাদ সম্মেলন ঠাকুরগাঁও-১ আসনে ভোটের প্রস্তুতি সম্পন্ন, কেন্দ্রে যাচ্ছে ব্যালট ও সরঞ্জাম তাহেরপুরে পুকুর খননের সংবাদ প্রকাশের পরে উপজেলা প্রশাসনের অভিযান, ১জনের কারাদন্ড  আদমদীঘিতে মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের অনুদানের চেক বিতরণ বগুড়ায় ধর্ষণচেষ্টার দায়ে দুজনের সশ্রম কারাদণ্ড সান্তাহারে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আলমডাঙ্গার সাবেক ওসি বিপ্লব কুমার নাথ বরিশাল থেকে গ্রেপ্তার, মাগুরায় প্রেরণ রাণীশংকৈলের ভাওলারহাটে ট্রাক থেকে ৬৫০০ পিস ইয়াবা উদ্ধার, চালক আটক। তেলিয়াপাড়া চা বাগানে পুলিশের অভিযান, ১০৪ পিস মাদক ‘স্কুপ’ উদ্ধার

তফসিল ঘোষণার পর দেশে অরাজকতা সমর্থন করা যায় না, আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হতে হবে : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

আতিকুর রহমান কামালী
  • Update Time : সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫,
  • 377 Time View

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ বলেছেন,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় নানা রকম অপ্রীতিকর ঘটনা ঘটছে। এ রকম অরাজক পরিস্থিতি কোন ভাবেই মেনে নেওয়া যায় না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো কঠোর হতে হবে। প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল কারো কাছ থেকে দেশের মানুষ দায়িত্বজ্ঞানহীন কোন বক্তব্যও প্রত্যাশা করে না,সুতরাং সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

আজ সোমবার (১৫ ডিসেম্বর)জামেয়া হোসাইনিয়া আরজাবাদ মিরপুরে অনুষ্ঠিত দলের খাস কমিটির বৈঠকে উপস্থিত শীর্ষ নেতৃবৃন্দ এ সব কথা বলেছেন।

দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার,সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল-হাবীব,সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী,সহ-সভাপতি মাওলানা শেখ মুজিবুর রহমান,মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী,সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া ও সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com