1. dailyainerkantho@gmail.com : admin :
তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন - dailyainerkantho
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৭:২৪|
শিরোনামঃ
‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় থমকে আছে মোল্লাবাজার সেতুর কাজ: দ্রুত সমাপ্তির দাবিতে সিরাজদিখানে মানববন্ধন

তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬,
  • 23 Time View

 

তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন

পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নবাগত জেলা প্রশাসক (ডিসি) শুকরিয়া পারভিনের মতবিনিময় সভায় বক্তব্য ভিডিও করতে মানা করার প্রতিবাদে অনুষ্ঠান বর্জন করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে তেঁতুলিয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

জানা গেছে, তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সাথে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শুকরিয়া পারভীনের ইউএনও সভাপতিত্বে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভার পরিচিতি পর্ব শেষে জেলা প্রশাসক যখন বক্তব্য প্রদান শুরু করেন, তখন উপস্থিত সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে তার বক্তব্য ভিডিও ছবি তুলতে যান সাংবাদিকরা।

এ সময় জেলা প্রশাসক সাংবাদিকদের ভিডিও করতে বাধা প্রদান করে বলেন, “আপনারা আমার ভিডিও করবেন না। আমি এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি হইনি যে আমার বক্তব্য ভিডিও করতে হবে।

জেলা প্রশাসকের এমন আকস্মিক নিষেধাজ্ঞায় উপস্থিত সাংবাদিকরা হতভম্ব হয়ে পড়েন। তারা একে পেশাগত অবমাননা হিসেবে গণ্য করে তাৎক্ষণিকভাবে অনুষ্ঠান সভা বর্জনসহ বয়কট করে হলরুম থেকে বেরিয়ে আসেন।

সাংবাদিকদের অভিযোগ, পেশাদারিত্বের খাতিরে নিউজের প্রয়োজনে তারা ভিডিও করতে গিয়েছিলেন, কিন্তু জেলা প্রশাসক তাদের দায়িত্ব পালনে বাধা দিয়ে সংবাদকর্মীদের অপমান করেছেন।

এ বিষয়ে মতবিনিময় সভায় আমন্ত্রিত সকল গণমাধ্যমকর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, “সাংবাদিকদের কাজই হলো তথ্যের প্রয়োজনে ছবি ও ভিডিও ধারণ করা। নবাগত জেলা প্রশাসক যেভাবে আমাদের ভিডিও করতে নিষেধ করেছেন, তা আমাদের পেশাদারিত্বের ওপর আঘাত। জেলায় এর আগে কোনো জেলা প্রশাসকের কাছ থেকে এমন আচরণ আমরা দেখিনি।

এই ঘটনার পর স্থানীয় সাংবাদিকদের মাঝে তীব্র অসন্তোষ বিরাজ করছে। তারা মনে করছেন, একজন উচ্চপদস্থ কর্মকর্তার এমন আচরণ মুক্ত গণমাধ্যমের অন্তরায়।

উল্লেখ্য, গত ১৫ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন -২ শাখার উপ সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত চিঠি অনুযায়ী পঞ্চগড় জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন শুকরিয়া পারভীন।

এ সময় কয়েকজন সাংবাদিক গণমাধ্যমে বক্তব্য দেন। বক্তব্যে তারা সভায় আসতে বলে তাদের অসম্মান ও বিভ্রান্ত করার কথা বলেন। এই সাথে তারা উপজেলা প্রশাসনের সকল নিউজ বর্জনের সিদ্ধান্ত নেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আসলে জেলা প্রশাসক মহোদয় সরকারি কর্মকর্তা ও সুধীজনদের নিয়ে সভা করতে বলেছেন। সে অনুযায়ী আমি সভা আয়োজন করি। তবে আমি সাংবাদিকদের সভায় আসতে বলেছি। তারা সভায় এসেছিলেন, কিন্তু সভার শুরুতেই তারা কেন সভাকক্ষ ছেড়ে বাইরে গেলেন তা বুঝতে পারিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho