1. dailyainerkantho@gmail.com : admin :
তেতুলিয়ায় তাপমাত্রা নামল ১০ দশমিক ৫ ডিগ্রি - dailyainerkantho
৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৮:২৫|
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা, আদমদীঘিতে খাল খননে বদলে গেল কৃষিচিত্র!! ছিনতাই হওয়া অটো ফিরে পেয়ে খুশি রামকৃষ্ণ!! রাজশাহীতে দুই সাংবাদিককে কুপিয়ে জখম: সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন বারহাট্টায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্টের অভিযোগ: বগুড়ায় এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে মামলা নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম

তেতুলিয়ায় তাপমাত্রা নামল ১০ দশমিক ৫ ডিগ্রি

খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫,
  • 207 Time View

খাদেমুল ইসলাম পঞ্চগড় জেলা
প্রতিনিধি!
তেঁতুলিয়ায় হিমালয়ের নিকটবর্তী হওয়ার কারণে দেশের সর্বউত্তরের পঞ্চগড়ে তেতুলিয়া অনেক আগেই নেমে আসে শীতের আমেজ। সেই চিরচেনা দৃশ্যই দেখা দিল আবারও।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মৌসুমের এই তাপমাত্রা শৈত্যপ্রবাহের আগাম বার্তা দিচ্ছে বলে ধারণা স্থানীয়দের।

সকালে হালকা কুয়াশায় ঢেকে যায় অধিকাংশ এলাকা। তবে সেই কুয়াশা কাটিয়ে সকালেই সূর্যের দেখা মিলেছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ, ফলে ঠান্ডার অনুভূতি আরও তীব্র হয়ে ওঠে। তবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ২৭ থেকে ২৮ ডিগ্রির ঘরে।

শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন দিনমজুর, বয়স্ক মানুষ এবং শিশুরা। সকাল ও রাতে নিত্যদিনের কাজ করতে গিয়ে তাদের শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। উপজেলা, হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলেও জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

আবহাওয়া অফিস বলছে, হিমালয় থেকে নেমে আসা ঠান্ডা বাতাসের প্রভাবে পঞ্চগড়সহ উত্তরাঞ্চলে আরও কয়েক দিনে তাপমাত্রা কমতে পারে। রাত ও ভোরবেলায় কুয়াশার ঘনত্ব বাড়বে এবং শীতের অনুভূতিও আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

এব্যাপারে শনিবার ৬ ডিসেম্বর সকালে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, সকাল ৬টায় তেতুলিয়া তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com