1. dailyainerkantho@gmail.com : admin :
তেতুলিয়ায় পেট্রোল মুজুদ করার দায়ে এক ব্যবসায়ীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত - dailyainerkantho
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| সকাল ১০:৫৯|

তেতুলিয়ায় পেট্রোল মুজুদ করার দায়ে এক ব্যবসায়ীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

খাদেমুল ইসলাম
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬,
  • 109 Time View

 

তেতুলিয়ায় পেট্রোল মুজুদ করার দায়ে
এক ব্যবসায়ীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম!

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবৈধভাবে পেট্রোল ও অকটেন মজুদ করায় দায়ে মামুন (২৯) নামে এক ব্যবসায়ীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১ এপ্রিল) রাত ১১টায় উপজেলার তিরনইহাট ইউনিয়নের বাবুয়ানি জোত এলাকায় অভিযান পরিচালনা করে মামুন নামে এক ব্যবসায়ীকে ডিজেল অবৈধভাবে মজুদ অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু। এসময় ৩২০ লিটার ডিকেল জব্দ করা হয়েছে।

দণ্ডাদেশ পাওয়া মামুন উপজেলার তিরনইহাট ইউনিয়নের বাবুয়ানিজোত বাসিন্দা মোঃ রুহুল আমিনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়ন বাবুয়ানীজোত এলাকায় পেট্রোল ব্যবসায়ী মামুনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বাড়ি বসত ঘর থেকে অবৈধভাবে মজুদ করা ৩২০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।

অভিযানের সময় মামুন দাবি করেন, ট্রাক্টরের জন্য তিনি বৈধভাবে তেতুলিয় ফিলিং স্টেশন থেকে তেল সংগ্রহ করেছেন। পরে দেওয়া তথ্য অনুযায়ী তাকে তেঁতুলিয়া ফিলিং স্টেশনে নিয়ে যাওয়া হলে তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি।

একপর্যায়ে তিনি অবৈধভাবে তেল মজুদের বিষয়টি স্বীকার করেন। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে ১০ দিনের কারাদণ্ড প্রধান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু।

ভ্রাম্যমাণ আদালতে রনচন্ডী বিওপির রনচন্ডী বিওপির নায়ের সুবেদার নজরুল ইসলামসহ ৭ সদস্য ও তেঁতুলিয়া মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আবদুল মালিক ও এসআই মনি সংকরসহ পুলিশের একটি দল এবং ইউপি সদস্য রমজান আলী উপস্থিত ছিলেন।

 

এ বিষয়ে তেতুলিয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে মামুনকে দিনের ১০ বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com