1. dailyainerkantho@gmail.com : admin :
দিনাজপুর সীমান্তে বিজিবির টহল: ভারতীয় টেনসিউইন ট্যাবলেট ও টাকাসহ আটক করে - dailyainerkantho
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ৮:৩২|
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির শেফালী হত্যায় অভিযুক্ত আঃ রাজ্জাক আটক বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মানবিক মূল্যবোধের আহ্বান ফকিরাপুল থেকে ১৮ বছর বয়সী তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার। যোগাযোগ:০১৮৬৬২২৩৬৯৯ ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে নতুন ফুটবল রেফারি প্রশিক্ষণ কোর্স আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার!! ‎রাজশাহীতে ৮ দফা দাবিতে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন ও মিছিল নোয়াখালী জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসা, এক জায়গায় ভেঙে গেছে, আর প্লাস্টার করিয়েছে অন্য যায়গায়। বিয়ের সাজের বদলে নিথর দেহ, মাধবপুরে দুই তরুণীর মৃত্যু

দিনাজপুর সীমান্তে বিজিবির টহল: ভারতীয় টেনসিউইন ট্যাবলেট ও টাকাসহ আটক করে

সাদ্দাম হোসেন নয়ন
  • Update Time : শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬,
  • 43 Time View

 

দিনাজপুর সীমান্তে বিজিবির টহল: ভারতীয় টেনসিউইন ট্যাবলেট ও টাকাসহ আটক করে

হিলি প্রতিনিধিঃসাদ্দাম হোসেন নয়ন
দিনাজপুরের কোতোয়ালি থানা এলাকায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৬ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (TENSIWIN 0.5) এবং একটি মোটরসাইকেলসহ মো. হাবিবুর রহমান (২৭) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

​শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) সকালে উপজেলার মনিপুর বিওপির আওতাধীন শালকি দক্ষিণপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

​বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ১৩ নভেম্বর সকাল ১০:৫৫ ঘটিকায় মনিপুর বিওপির একটি বিশেষ টহলদল শালকি দক্ষিণপাড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন হিসেবে মো. হাবিবুর রহমানকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৬ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং একটি হিরো ডিলাক্স ১০০ সিসি (Hero Deluxe 100cc) মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লক্ষ ৩৮ হাজার ৭শ আশি টাকা।

​এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে কোতোয়ালি থানায় নিয়মিত মামলা দায়েরপূর্বক তাকে মাদকসহ হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি।
​ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও বিজিবির এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি এসব অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িতদের কঠোরভাবে দমন করতে বিজিবি সর্বদা পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com