1. dailyainerkantho@gmail.com : admin :
ধ্বংসস্তুপের নিচেই ফজরের নামাজ আদায় করি, জনসম্মুখে এসে আলী শামখানি - dailyainerkantho
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| দুপুর ২:২৭|
শিরোনামঃ
নেত্রকোনার বারহাট্টায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি অধ্যাপক ডা. আনোয়ারুল হক মনোহরগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের তাণ্ডব, ২৫ ভরি স্বর্ণালংকারসহ বিপুল অর্থ লুট ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এফসিটিসির আলোকে আচরণবিধি গ্রহণ করল কুয়েট তরুণ উদ্যোক্তা খুঁজতে মনোহরগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মশালা ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার রাজশাহীতে ভাই-বোন আটক কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন অসময়ের বৃষ্টিতে মনোহরগঞ্জে বোরো বীজতলা ক্ষতিগ্রস্ত, দুশ্চিন্তায় কৃষক ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির শেফালী হত্যায় অভিযুক্ত আঃ রাজ্জাক আটক

ধ্বংসস্তুপের নিচেই ফজরের নামাজ আদায় করি, জনসম্মুখে এসে আলী শামখানি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, জুন ৩০, ২০২৫,
  • 386 Time View

গত ১৩ জুন ইরানে ইসরায়েলের হামলার পর বলা হয়েছিল শামখানি নিহত হয়েছেন। তবে শনিবার (২৮ জুন) সম্পূর্ণ সুস্থাবস্থায় যুদ্ধে নিহতদের জানাজায় উপস্থিত হয়েছেন শামখানি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি জানিয়েছে এ তথ্য।

এর আগে, গত ১৩ জুন শামখানিকে হত্যার দাবি করে ইসরায়েল, বিষয়টি নিশ্চিত করে ইরানও। শনিবার ইসরায়েলি হামলায় নিহত সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীদের জন্য একটি রাষ্ট্রীয় জানাজার আয়োজন করে ইরান, যে জানাজায় নামাজ পড়া হয় শামখানির জন্যও। এরপরই রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আইআরআইবিতে প্রচারিত এক সাক্ষাৎকারে হঠাৎ করেই দেখা যায় আলী শামখানিকে—সম্পূর্ণ জীবিত এবং সুস্থ অবস্থায়। একই দিনে তিনি অংশ নেন নিহতদের সম্মানে আয়োজিত জানাজা অনুষ্ঠানে, যার ছবি প্রচার করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

সাক্ষাৎকারে শামখানি জানান, ইসরায়েলি বিমান হামলার সময় তার বাসভবন ধসে পড়ে এবং তিনি প্রায় তিন ঘণ্টা ধ্বংসস্তূপের নিচে আটকে ছিলেন। তিনি বলেন, ‘আমি ধ্বংসস্তূপের নিচে থেকেই ফজরের নামাজ আদায় করি। প্রথমে ভেবেছিলাম এটি ভূমিকম্প। কিন্তু যখন গাড়ির শব্দ শুনি, তখন বুঝতে পারি যে এটি একটি সামরিক হামলা ছিল।’

এর আগে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনাসহ বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছিল, শামখানি নিহত হননি, বরং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে দীর্ঘ সময় ধরে তার কোনো ছবি বা ভিডিও প্রকাশ না পাওয়ায় এ সংক্রান্ত বিভ্রান্তি আরও জোরালো হয়ে ওঠে। শেষ পর্যন্ত রাষ্ট্রীয় টিভি ও সংবাদমাধ্যমে তার উপস্থিতি এবং সরাসরি সাক্ষাৎকারে অবসান ঘটল সব জল্পনার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com