1. dailyainerkantho@gmail.com : admin :
নিজের বাড়িতেই আজ পরবাসীর মতো জীবন কাটাতে হচ্ছে- তেজস্বী তুরিন - dailyainerkantho
৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| সকাল ১০:৩১|
শিরোনামঃ
নিজের বাড়িতেই আজ পরবাসীর মতো জীবন কাটাতে হচ্ছে- তেজস্বী তুরিন 0x9bdf4455 ধর্মপাশায় বাদশাগঞ্জে ইজারাদারদের বিরুদ্ধে প্রতিবাদ সভা হিলি এলএসডি গোডাউন থেকে সরকারি ধান বিক্রির অভিযোগ উঠেছে গুডাম কর্মকর্তার বিরুদ্ধে,  তদন্ত ছাড়াই জব্দকৃত ধান ছেড়ে দেওয়ার অভিযোগ ৪৯তম বিসিএস থেকে বাদ পড়ে সরকারকে ‘ধন্যবাদ’ জানিয়েছেন মো. ইমরুল হাসান ইমন নামে এক প্রার্থী। ৬০ হাজার টাকা ঘুষ নিয়ে দুই মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ এসআই মোতালেবের বিরুদ্ধে হরিপুরে গোসল করতে নেমেছিল রকি, ফিরল নিথর দেহ তেঁতুলিয়ায় ওলামা দলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ সভাপতি সোহবার আলী সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ ৭৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন সেশনজটের বলির পাঠা ইবি শিক্ষার্থী মামুন, আটকে গেল ‘ইউজিসি বৃত্তি’ বে-আইনীভাবে বৈধ মালিকানাধীন বসতবাড়ী হইতে উচ্ছেদ এর অপ-চেষ্টার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ

নিজের বাড়িতেই আজ পরবাসীর মতো জীবন কাটাতে হচ্ছে- তেজস্বী তুরিন

মো সাইফুল আলম সরকার
  • Update Time : শনিবার, অক্টোবর ৩, ২০২৬,
  • 6 Time View

 

নিজের বাড়িতেই আজ পরবাসীর মতো জীবন কাটাতে হচ্ছে- তেজস্বী তুরিন

মো: সাইফুল আলম সরকার, ঢাকা: ১৯ বছর বয়সী তরুণী তেজস্বী তুরিন। পড়াশোনা বন্ধ করে অনেকটা নিজ বাড়িতে অবরুদ্ধ হয়ে আছেন এবং নিজ মামা কর্তৃক পৈতৃক সম্পত্তি জবরদখল, জোরপূর্বক উচ্ছেদ এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির গুরুতর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন তেজস্বী তুরিন নামের এক তরুণী।

গতকাল শুক্রবার (২ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী এই তরুণী তার পরিবারের ওপর চলা নির্যাতন ও অসহায়ত্বের চিত্র তুলে ধরে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। তিনি তার বক্তব্যে সম্পদ রক্ষা ও তার নিরাপত্তার বিষয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী তেজস্বী তুরিন অভিযোগ করেন, তাদের পৈতৃক সূত্রে পাওয়া বসতবাড়ি ও সম্পত্তি জোরপূর্বক দখলের পাঁয়তারা চালাচ্ছেন তার আপন মামা। নানা ধরনের ক্ষমতার প্রভাব খাটিয়ে এবং স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় মামা ও তার সহযোগীরা তাদের পৈতৃক ভিটেমাটি থেকে উৎখাতের চেষ্টা করছেন। এ বিষয়ে প্রতিবাদ করতে গেলে তাকে ও তার পরিবারকে বিভিন্ন কায়দায় মারধর, নানা ধরনের মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।এই বিষয় নিয়ে উত্তরা পশ্চিম থানায় জিডি করা আছে এবং এস আই ইকবাল হোসেন রাসেল তদন্ত করছেন।

​ভুক্তভোগী আরও জানান, পৈতৃক সম্পত্তির প্রকৃত অধিকার থেকে তাদের বঞ্চিত করার উদ্দেশ্যে নানা কূটকৌশল চালানো হচ্ছে। এমনকি দিনের পর দিন হুমকির মুখে তারা চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। প্রতিবাদী হয়ে আইনি পদক্ষেপ নিতে গেলে উল্টো তাদের আরও বড় ধরনের ক্ষতি করার হুমকি দেওয়া হচ্ছে।

​সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে ওই তরুণী বলেন, রাজধানী ঢাকার উত্তরার ৩ নম্বর সেক্টরে নিজের বাড়িতেই আজ পরবাসীর মতো জীবন কাটাতে হচ্ছে তাদের। উদ্ভূত পরিস্থিতিতে তিনি ও তার পরিবার চরম মানবেতর জীবনযাপন করছেন।

​এ সময় ভুক্তভোগী তরুণী ও তার পরিবার এই জবরদখল, হয়রানি ও প্রাণনাশের হুমকির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাদের পৈতৃক সম্পত্তির অধিকার ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনসহ সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন।

তেজস্বী তুরিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার ড. তুরিন আফরোজের একমাত্র মেয়ে। বর্তমানে তার মা জেলে থাকায় বাসায় তিনি একা চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন। মামার হুমকি ও বাড়ি জবরদখলের চেষ্টায় তেজস্বী তুরিন অসহায় হয়ে পড়েছেন।

এর আগে রাজধানীর উত্তরার পারিবারিক বাড়ি জোরপূর্বক দখল করে রাখার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঢাকার কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর অভিযোগগুলো উত্থাপন করেন তুরিন আফরোজের প্রবাসী ভাই অধ্যাপক শাহনেওয়াজ আহমেদ শিশির। তিনি দাবি করেন, বিগত সরকারের ক্ষমতার অপব্যবহার করে তার বোন এই বাড়িটি জবরদখল করে রেখেছেন এবং এর ফলে তাদের পুরো পরিবার চরম ভোগান্তির শিকার হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com