1. dailyainerkantho@gmail.com : admin :
পরিকল্পিতভাবে পরিস্থিতি ঘোলাটে করা হচ্ছে’ মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দি - dailyainerkantho
২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| রাত ৪:১৪|
শিরোনামঃ
ইবিতে গাজীপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও বিদায় বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত আদমদীঘিতে কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ, ভোগান্তিতে পথচারী ডাঃ এস এম সরওয়ারকে ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের উপদেষ্টা নির্বাচিত করায় সম্বর্ধনা পরিকল্পিতভাবে পরিস্থিতি ঘোলাটে করা হচ্ছে’ মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দি মোহনপুরে পুলিশ পরিচয়ে জামিলের হাতে ওয়াকিটকি! ইবিতে সংঘর্ষের ঘটনায় আইসিটি বিভাগের সংবাদ সম্মেলন, হুঁশিয়ারি বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের গণমুখী সেমিনার অনুষ্ঠিত টাকা উদ্ধারে জোড়ালো ভূমিকা নেই কর্তৃপক্ষের আদমদীঘিতে জলমহাল ইজারার ১২ লাখ টাকা নিয়ে উধাও!! পঞ্চগড়ে নিখোঁজ কম্পিউটার কম্পোজ দোকানীকে পাওয়া গেলো মৃত্যু

পরিকল্পিতভাবে পরিস্থিতি ঘোলাটে করা হচ্ছে’ মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দি

আতিকুর রহমান কামালী
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬,
  • 29 Time View

 

পরিকল্পিতভাবে পরিস্থিতি ঘোলাটে করা হচ্ছে’ মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দি

আতিকুর রহমান কামালী : দেশে পরিকল্পিতভাবে বিভিন্ন বয়ান (ন্যারেটিভ) তৈরি করে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী।

বুধবার রাজধানীতে ছাত্র জমিয়ত বাংলাদেশ আয়োজিত কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী বলেন, ‘পরিকল্পিতভাবে যেকোনো একটা ন্যারেটিভ তৈরি করে জাতিকে ভুল মেসেজ দেওয়া হচ্ছে। সত্যকে মিথ্যা এবং মিথ্যেকে সত্য বানানোর চেষ্টা চলছে। সাদাকে কালো এবং কালোকে সাদা বানিয়ে উপস্থাপন করার জন্য নানা আয়োজন চলছে।

তিনি আরো বলেন, এই পরিকল্পিত অপতৎপরতা রুখে দেওয়া সচেতন নাগরিক ও আলেম সমাজের দায়িত্ব। জাতির প্রতি আমাদের যে দায়িত্ব রয়েছে, তা সঠিকভাবে পালন করতে হবে। সময়ের চাহিদা বুঝে বুদ্ধিবৃত্তিক সচেতনতার সঙ্গে শক্ত অবস্থান নিতে পারলে দেশ ও রাষ্ট্র রক্ষা পাবে বলে তিনি মন্তব্য করেন।

ছাত্র-জনতার ভূমিকার ওপর গুরুত্বারোপ করে জমিয়ত মহাসচিব বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্র তরুণ প্রজন্মের কাছে অনেক কিছু প্রত্যাশা করে। দেশ ও উম্মাহর সংকটকালীন সময়ে ছাত্র-জনতা তাদের অর্পিত দায়িত্ব পালনে সচেতনভাবে এগিয়ে আসবে এবং বিভ্রান্তিকর ন্যারেটিভ মোকাবিলায় বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com