1. dailyainerkantho@gmail.com : admin :
পিটার হাস এবং এনসিপির ‘বৈঠক’ বিষয়ে জানা নেই মার্কিন দূতাবাসের। - dailyainerkantho
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৬:২২|
শিরোনামঃ
‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় থমকে আছে মোল্লাবাজার সেতুর কাজ: দ্রুত সমাপ্তির দাবিতে সিরাজদিখানে মানববন্ধন

পিটার হাস এবং এনসিপির ‘বৈঠক’ বিষয়ে জানা নেই মার্কিন দূতাবাসের।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫,
  • 211 Time View

 

পিটার হাস এবং এনসিপির ‘বৈঠক’ বিষয়ে জানা নেই মার্কিন দূতাবাসের

 

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে যখন রাষ্ট্রীয় আয়োজন চলছে, ঠিক সেই সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শীর্ষ নেতা অবস্থান করছেন কক্সবাজারে। তারা সেখানে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি. হাসের সঙ্গে একটি গোপন বৈঠক করেছেন—এমন খবর ছড়িয়েছে একাধিক সংবাদমাধ্যমে।

তবে বৈঠকের বিষয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাস অবগত নয়, এমনটিই জানিয়েছেন মার্কিন দূতাবাসের মুখপাত্র আশা বে। তিনি বলেন, ‘সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই।’

পিটার হাস এখন একজন বেসরকারি নাগরিক উল্লেখ করে তিনি বলেন, ‘তিনি কোনো বৈঠকে অংশ নিচ্ছেন কি না, সে বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।’

সূত্র জানায়, মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এনসিপির পাঁচ নেতা ঢাকা থেকে কক্সবাজার যান। তারা হলেন—মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং সদস্য খালেদ সাইফুল্লাহ।

কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পর তারা গাড়িতে করে ইনানীর ‘সী পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা’ (রয়্যাল টিউলিপ নামেও পরিচিত) হোটেলে যান। দুপুরের পর হোটেল প্রাঙ্গণে তাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এরপর থেকেই পিটার হাসের সঙ্গে বৈঠকের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে হোটেল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

বিষয়টি নিয়ে সাংবাদিকরা নাসীরুদ্দীন পাটওয়ারীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আমাদের ব্যক্তিগত সফর। পিটার হাসের সঙ্গে বৈঠক সংক্রান্ত যেসব খবর ছড়ানো হচ্ছে, তা পুরোপুরি গুজব। আমরা এমন কোনো বৈঠকের বিষয়ে কিছুই জানি না।’

তবে এনসিপির শীর্ষ নেতারা বর্ষপূর্তির দিনে কক্সবাজারে অবস্থান করায় রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে—তারা কি তবে বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘জুলাই ঘোষণাপত্র পাঠ’ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho