1. dailyainerkantho@gmail.com : admin :
প্রতিবন্ধী পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা - dailyainerkantho
২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ১:১৯|
শিরোনামঃ
​বুড়ির বাঁধে শুরু হয়েছে ঐতিহ্যবাহী মাছ শিকার উৎসব, হাজারো মানুষের ঢল রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় মামলা পঞ্চগড়ে নারীসহ দুজনের মৃত্যু মানসিক ভারসাম্যহীন মিজানুর রহমানের মৃত্যুর বিচার কোথায়? পিছনে নয়, ঠাকুরগাঁওকে আধুনিক মডেলে রূপান্তর করতে চাই’: নির্বাচনী জনসভায় মির্জা ফয়সাল আমীন যুবদলের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে রাজশাহী মহানগর যুবদলের সম্মাননা স্মারক প্রদান অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদীতে হামলার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তার দাবিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন বাংলাদেশ সমতা পার্টির প্রতিবাদী সমাবেশ- সরকারের ব্যর্থতায় তেল গ্যাস বিদ্যুৎতের লাগামহীন উর্ধগতি দাম কমানোর আহবান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ব্যবসায়ী নেতাদের সঙ্গে মির্জা ফয়সল আমীনের মতবিনিময় সভা 0x4313e5d5

প্রতিবন্ধী পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, জুলাই ৪, ২০২৫,
  • 151 Time View

 ফরিদগঞ্জে মানবেতর জীবন যাপন করা একই পরিবারের ৬ জন শারীরিক প্রতিবন্ধীদের প্রতি মানবতার হাত বাড়িয়ে পাশ এসে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মোঃ হারুনুর রশিদ। শুক্রবার খাদ্য সামগ্রী ও নগদ অর্থ দিয়ে তাদের পাশে দাঁড়ান।

ফরিদগঞ্জ পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের পশ্চিম বড়ালী গ্রামের আজিম বাড়ির বাসিন্দা মনুহর ও ফুল বানু দম্পত্তির ৭ সন্তানের মধ্যে ৫ ছেলে ও ২ মেয়ের মধ্যে শুধু বড় মেয়ে সুস্থ, বাকি সন্তানরা সবাই শারীরিক প্রতিবন্ধী। প্রতিবন্ধকতাকে জয় করে উঠতে না পারা এই পরিবারটির সদস্যরা দাম্পত্য জীবনেও পা রাখতে পারেনি।

শারীরিক এ প্রতিবন্ধীদের শরীরে নানান রোগ বাসা বাঁধলেও অর্থাভাবে হচ্ছেনা চিকিৎসা, অর্ধাহারে অনাহারে কাটছে জীবন। থাকার নেই ভালো বাসস্থানের ব্যবস্থা। তাই পুরো পরিবারের জীবন যাপন হয়ে উঠেছে দুর্বিষহ।

শারীরিক এ প্রতিবন্ধীরা হলেন, মনুহর ও ফুল বানু দম্পত্তির ছেলে নুরুল ইসলাম (৪১), তাজুল ইসলাম (৩৯), জাহাঙ্গীর হোসেন (৩৫), বিল্লাল হোসেন (৩৪), মো. আবদুর রব (৩২), রেহানা বেগম (২৩)। সুস্থ স্বাভাবিক ভাবে জন্ম হলেও ৬ থেকে ৭ বছর বয়সে সবাই টাইফয়েড জ্বরে আক্রান্ত হওয়ার মধ্যদিয়ে প্রতিবন্ধী জীবনে প্রবেশ করেন। ৭ ভাই বোনের মধ্যে একমাত্র সুস্থ আছেন মিসু আক্তার প্রিয়া (৩৩)। তিনি সাংসারিক কাজ কর্ম করেন।

জানা যায়, পরিবারের উপার্জনকারী মনুহর দিন মজুরের কাজ করে এ প্রতিবন্ধী সন্তানদের জীবিকা নির্বাহ করতেন। গত ১ বছর ৬ মাস পূর্বে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন তিনি। এর পর থেকে তাদের জীবনে নেমে আসে কালো মেঘের ছায়া।

পরিবারের বড় দুই সন্তান নুরুল ইসলাম ও তাজুল ইসলাম বলেন, আমরা শুধু প্রতিবন্ধী ভাতা পাই। এ ছাড়া সরকারি-বেসরকারি কোন প্রকারের সাহায্য-সহযোগিতা পাইনা।

প্রতিবন্ধী পরিবারের এই দুরবস্থা সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মিডিয়ায় দেখে তাদের প্রতি মানবিক হাত বাড়িয়ে দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লায়ন মোঃ হারুনুর রশিদ।

শুক্রবার ( ৪ জুলাই) স্থানীয় বিএনপি নেতা আজিজুর রহমান, নাছির উদ্দিন পাটওয়ারী, হারুনুর রশিদ পাঠান, টুটুল পাটওয়ারী ও পেয়ার আহম্মদ সহ ছাত্রদল, যুবদলের নেতৃবৃন্দের নিয়ে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ নিয়ে তাদের পাশে দাঁড়ান। এই সময় তিনি ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com